প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 27 Oct 2025, 9:43 PM
রোববার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয় “ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলস টিচার রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫”। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী শিক্ষকরা ব্রিটিশ কাউন্সিলের বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পান।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকরা বিশেষ শিক্ষা চাহিদা, ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা, শ্রেণিকক্ষের আচরণ ব্যবস্থাপনা এবং কার্যকর পাঠ পরিকল্পনা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেছেন।
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও ইংরেজি মাধ্যম শিক্ষার মানোন্নয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ঢাকার ১৮টি স্কুল থেকে ১১৫ জন, চট্টগ্রামের ১৯ জন এবং সিলেটের ৭ জন শিক্ষক ছিলেন।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইমান বলেন,
“বাংলাদেশজুড়ে শতাধিক শিক্ষককে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা আমাদের জন্য এক বড় অর্জন। এটি প্রমাণ করে যে, পেশাগত উৎকর্ষে শিক্ষকদের আগ্রহ ও প্রতিশ্রুতি কতটা গভীর।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার ইংলিশ অ্যান্ড এক্সামস রিজিওনাল বিজনেস ডিরেক্টর তালাল মীর।
এছাড়া, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মাস্টার ট্রেইনার সানা শাহিদ প্রশিক্ষণ কার্যক্রমের সাফল্য তুলে ধরেন এবং সৌদি আরবের মাস্টার ট্রেইনার শ্রীদীপ মিত্র “শেয়ারড প্র্যাকটিস ইন সৌদি অ্যারাবিয়া” বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন করা শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। দুজন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক প্রশিক্ষণের অভিজ্ঞতা ও তা শ্রেণিকক্ষে প্রয়োগের বাস্তব দিকগুলো শেয়ার করেন।
সমাপনী বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট তাহনী ইয়াসমিন বলেন,
“বাংলাদেশে ইংরেজি মাধ্যম শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিই আমাদের প্রধান অঙ্গীকার। ব্রিটিশ কাউন্সিল সর্বদা শিক্ষকদের পাশে থেকে পেশাগত উন্নয়নে কাজ করে যাবে।”
আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম ও ৮ নভেম্বর সিলেটে একই ধরনের আরও দুটি সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে ব্রিটিশ কাউন্সিল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...