প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2025, 10:07 PM
রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে ব্রাহ্মণবাড়িয়ার ওষুধ ব্যবসায়ীরা। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহসভাপতি সানাউল হক ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে সকালে শহরের সব ফার্মেসি বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেন ব্যবসায়ীরা। এতে ওষুধের অভাবে বিপাকে পড়েন রোগী ও তাদের স্বজনরা।
সানাউল হক ভূঁইয়া জানান,
“আমরা কোনো চাপের মুখে নয়, জনদুর্ভোগের কথা ভেবে মানবিক কারণেই ধর্মঘট প্রত্যাহার করেছি। তবে আমাদের দাবি আদায় না হলে আবারও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের দোকানগুলো তাদের সদস্যরা নিয়মিত ভাড়া নিয়ে ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি এসব দোকানকে ‘অবৈধ’ ঘোষণা করে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন,
“আমরা নিয়মিত ভাড়া দিচ্ছি, তবু আমাদের অবৈধ বলা হচ্ছে এবং জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চলছে। এটি সম্পূর্ণ অমানবিক ও বেআইনি। আমরা দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।”
অন্যদিকে, মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অবৈধ দোকান উচ্ছেদ ও নতুন গেট নির্মাণের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছে। ফলে একদিকে শিক্ষার্থীদের আন্দোলন, অন্যদিকে ব্যবসায়ীদের প্রতিবাদ—এই দ্বন্দ্বে টানটান উত্তেজনা বিরাজ করছে এলাকাজুড়ে।
তবে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণায় সাময়িক স্বস্তি ফিরেছে রোগী ও সাধারণ মানুষের মধ্যে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...