প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 31 Oct 2025, 7:11 PM
সিরিজ ইতোমধ্যেই হারিয়ে বসেছে বাংলাদেশ, তবে লড়াই শেষ হয়নি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ১৬ ও ১৪ রানে পরাজিত হয়ে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচ তাই কেবল জয় নয়, মর্যাদা রক্ষারও লড়াই লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।
বাংলাদেশ একাদশে এসেছে চারটি পরিবর্তন। বাদ পড়েছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন নুরুল হাসান, মাহেদি হাসান, শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজও পরিবর্তন এনেছে তিন জায়গায়। বিশ্রামে রয়েছেন নিয়মিত অধিনায়ক শাই হোপ, শেরফানে রাদারফোর্ড ও জেইডেন সিলেস। তাদের জায়গায় খেলছেন আমির জাঙ্গু, গুদাকেশ মোতি ও আকিম আগস্তে। আজ দলের নেতৃত্বে আছেন রোস্টন চেজ।
টি-টোয়েন্টিতে দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২১ বার—বাংলাদেশ জিতেছে ৮টি ম্যাচে, আর ১১টি জয় ওয়েস্ট ইন্ডিজের। দুটি ম্যাচ শেষ হয়েছে পরিত্যক্তভাবে।
চট্টগ্রামের গ্যালারিতে দর্শকরা আশা করছেন, অন্তত আজ টাইগারদের ব্যাটে-বলে দেখা যাবে ঘুরে দাঁড়ানোর গল্প।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...