প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Nov 2025, 10:55 PM
দীর্ঘ রাজনৈতিক পথচলার পর অবশেষে স্বপ্নের আসনে ফিরলেন কুমিল্লার কোতোয়ালির সন্তান মনিরুল হক চৌধুরী। কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এই বর্ষীয়ান রাজনীতিক, যিনি একাধারে মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।
যে শহরে তিনি বড় হয়েছেন, যে মাটিতে রাজনীতি শিখেছেন— অবশেষে সেই কুমিল্লার মানুষই তাঁকে আবারও ফিরিয়ে আনল নিজের ঘরে, প্রার্থীর মঞ্চে।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ সন্ধ্যায় ঘোষিত ২৩৭টি আসনের তালিকায় যখন মনিরুল হকের নাম উচ্চারিত হয়, তখন কুমিল্লা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। অনেকেই বলছিলেন, “এবার কোতোয়ালির ছেলে ঘরে ফিরল।”
মনিরুল হক চৌধুরী শুধু দলের রাজনীতিক নন, তিনি বিএনপির এক জীবন্ত ইতিহাস। খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী, তারেক রহমানের আস্থাভাজন, আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছয় দশকের সহযোদ্ধা। কুমিল্লা বিএনপির তরুণ নেতাদের কাছে তিনি এক পরামর্শদাতা, প্রবীণদের কাছে এক আস্থার নাম।
মনোনয়ন পাওয়ার পর তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার জন্মভূমির আসনে ফিরিয়ে এনেছেন। খালেদা জিয়া, তারেক রহমান, ফখরুল ভাই ও সালাউদ্দিন আহমেদের প্রতি আমি কৃতজ্ঞ। এই কুমিল্লা আমার অহংকার— আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ, উন্নত কুমিল্লা গড়তে চাই।”
দলীয় নেতারা বলছেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা ও গ্রহণযোগ্যতাই তাঁকে এই আসনের সবচেয়ে যোগ্য প্রার্থী করে তুলেছে। কুমিল্লা-৬ এর রাজনৈতিক অঙ্গনে এখন নতুন এক প্রত্যাশার বাতাস বইছে— কোতোয়ালির সেই প্রিয় মুখকে আবারও সংসদে দেখার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...