প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 25 Dec 2025, 9:46 PM
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় এবং কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে উদ্বোধন হলো পাঁচ দিনব্যাপী ৪০৫তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স।
সকালের আলোয়, শৃঙ্খলা ও উদ্যমের মিশেলে কোর্সটির উদ্বোধন করেন কোর্স লিডার প্রফেসর মো. সেলিম। তাঁর হাত ধরেই শুরু হয় নেতৃত্ব, সেবা ও দক্ষতা অর্জনের আনুষ্ঠানিক যাত্রা। পাঁচ দিনের এই প্রশিক্ষণের ভিত্তি স্থাপনের দিনে আয়োজন করা হয় এক আলোচনা সভা—যার সঞ্চালনায় ছিলেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের, নরসিংসী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক মো. আবুল খায়ের সরকার, এবং রোভার অঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় রোভার লিডার প্রতিনিধি মো. দুলাল হেসেন। তাঁদের কণ্ঠে উচ্চারিত হয় নেতৃত্ব, মানবিকতা ও আত্মোন্নয়নের।
এ সময় কোর্সের স্টাফ হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক ও সিলেট জেলা রোভারের কমিশনার মো. মবশীর আলী, হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রভাষক ও কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মাঈনুদ্দিন খন্দকার, ইসলামপুর এমআই ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নাজনীন হক, ভৈরব সরকারি মহিলা কলেজের প্রভাষক নুরুন্নাহার লিজা, তিতাস মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক আবু বকর সিদ্দিকী প্রমুখ।
সন্ধ্যায় প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লা জেলা রোভারের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূইয়া। প্রশিক্ষণার্থীদের চোখে তখন ভবিষ্যৎ নেতৃত্বের স্বপ্ন, আর কণ্ঠে আত্মবিশ্বাসের দৃঢ়তা। তিনি তাঁদের পথচলায় অনুপ্রেরণা ও দিকনির্দেশনার বাণী শোনান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া শাহেরবানু আইডিয়িয়াল স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার নয়ন দেওয়ানজী, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সহকারী রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ, এবং লালমাই মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. নোমান।
কোর্স লিডার প্রফেসর মো. সেলিম তাঁর বক্তব্যে বলেন, “স্কাউটিং একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং শিক্ষা ও প্রশিক্ষণমূলক আন্দোলন। স্কাউটরা দেশ, জাতি ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে প্রশিক্ষণ, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জন করে দুর্যোগ ও সমাজসেবামূলক কাজে স্বেচ্ছায় আত্মনিয়োগ করে।” তাঁর কথায় যেন প্রতিফলিত হয় লালমাইয়ের মাটিতে দাঁড়িয়ে থাকা প্রতিটি রোভারের লক্ষ্য ও অঙ্গীকার।
বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত মোট ৪০ জন প্রশিক্ষণার্থী (১৬ জন নারী ও ২৪ জন পুরুষ) এই কোর্সে অংশগ্রহণ করছেন। পাঁচ দিনের এই প্রশিক্ষণ তাঁদের শুধু ইউনিট লিডার হিসেবে নয়—মানবিক নেতা, দক্ষ সংগঠক ও নিবেদিত স্বেচ্ছাসেবক হিসেবেও গড়ে তুলবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা-৫ আসনে ৫৮ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ দাবি, দখল–নাশকতার আশ...
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের অন্তত ৫৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিকল্পি...
ফেনীতে যুবদল নেতার খামারে সেনাবাহিনীর অভিযান বিদেশি পিস্তল ও...
ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস...
কুমিল্লা রাজনীতিতে আলোচিত নাম হাজী আমিন উর রশীদ ইয়াছিন দলীয়...
কুমিল্লার বিএনপি রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত ও প্রভাবশালী নেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন আবারও আলোচ...
ভোটের প্রস্তুতিতে কুমিল্লা প্রস্তুত ১ হাজার ৪৯১ কেন্দ্রে পৌঁ...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলায় শুরু হয়েছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয়...
একই দিনে দুই ভোট সংসদ নির্বাচন ও গণভোটে নতুন ইতিহাসের দ্বারপ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল। পরিবর্তিত...
“দল বাঁচিয়েছি ত্যাগে, দখল নিয়েছে চাঁদাবাজরা”—দেবীদ্বারে বিএন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থ...
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মঞ্জুরুল আহসান মুন্সী: ‘বক্তব্য...
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও স...
সমালোচনার মুখে পিছু হটল ইসি ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি
নানা মহলের আপত্তি ও রাজনৈতিক চাপের মুখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে আগের অবস্থান থেকে সরে এল...
গভীর রাতে রহস্যময় অভিযানে কুমিল্লায় পুকুর সেঁচে উদ্ধার আগ্নে...
কুমিল্লার সদর উপজেলার কটক বাজার এলাকায় গভীর রাতে পরিচালিত অভিযানে পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্ন...
প্রবাসীর পৃষ্ঠপোষকতায় আড্ডা ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী উত...
কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা আব্দুল বাতেনের উদ্যোগে কুমিল্লার আড্ডা ইউনিয়নে ধানের শীষ...
‘রাষ্ট্রপতি পদ কোনো পুরস্কার নয়, এটি আমানত’—ক্ষমতা প্রসঙ্গে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি পদে কাকে দেখা যেতে পারে—এমন প্রশ্নে সরাসরি কোনো না...
‘দেশ কারও পারিবারিক উত্তরাধিকার নয়’—তরুণদের হাতে নতুন বাংলাদ...
জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ তুলে দিতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামী...