প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Feb 2026, 7:55 PM
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত পৃথক দুই জনসভায় বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদা তীব্র ভাষায় জামায়াতে ইসলামীকে আক্রমণ করে বলেন, “জামায়াত কোনো গণমানুষের দল নয়, তারা একটি নির্দিষ্ট গোষ্ঠীর রাজনীতিই করে এসেছে।”
শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি অভিযোগ করেন, স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত নারীদের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং আজও তারা নারীদের সামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়। পাশাপাশি তিনি বলেন, জামায়াতের রাজনীতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো বাস্তব অংশগ্রহণ নেই।
অন্যদিকে জগন্নাথদিঘি ইউনিয়নের পায়ের খোলা স্কুল মাঠে আয়োজিত আরেক সভায় কামরুল হুদা বলেন, জামায়াত নির্বাচনে অংশ নিলেও তাদের কাছে দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট রূপরেখা নেই। বিপরীতে বিএনপি তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ভাতা কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কামরুল হুদা দাবি করেন, দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব কেবল বিএনপিই সঠিকভাবে পালন করতে পারে। তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
শ্রীপুর ইউনিয়নের জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখাওয়াত হোসেন মিঠু ও সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন ফরাজি লাল্টু, শাহ আলম, উপদেষ্টা ফজলুল হক, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
জগন্নাথদিঘি ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশা। এ সময় বক্তব্য দেন পৌরসভা মহিলা দলের মরিয়ম সুলতানা শিখা, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলাইমান চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, সদস্য মোখলেছুর রহমান রানা ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...