প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 10 Feb 2026, 11:48 PM
নানা মহলের আপত্তি ও রাজনৈতিক চাপের মুখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে আগের অবস্থান থেকে সরে এলো নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের দিন ভোটার, প্রার্থী, এজেন্ট ও সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
এর আগে রোববার রাতে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করেছিল নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্ত প্রকাশের পরপরই রাজনৈতিক দল, সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়।
সমালোচনার প্রেক্ষাপটে নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে ইসি সচিব বলেন, ভোটার, প্রার্থী ও এজেন্টরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং প্রয়োজনে ছবি তুলতেও পারবেন। তবে গোপন কক্ষের ভেতরে মোবাইল ফোন নেওয়া বা ছবি তোলা কোনোভাবেই অনুমোদিত হবে না।
তিনি আরও জানান, মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিধিনিষেধ থাকবে, যা চূড়ান্তভাবে নির্ধারণ করা হচ্ছে।
এদিকে সোমবার বিকেলে মোবাইল ফোন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা। একই দাবিতে ইসির সঙ্গে আলাদাভাবে বৈঠক করে ডাকসুর একটি প্রতিনিধি দলও।
সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, ‘রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আজ আমাদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের প্রধান উদ্বেগ ছিল মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি। এখানে কিছুটা মিসকমিউনিকেশন হয়েছিল। আমরা যা বোঝাতে চেয়েছিলাম, তা লিখিত নির্দেশনায় সঠিকভাবে প্রতিফলিত হয়নি।’
তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিশন সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করেছে এবং ভোটগ্রহণের স্বচ্ছতা বজায় রেখেই মোবাইল ব্যবহারের সীমিত সুযোগ রাখা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
“দল বাঁচিয়েছি ত্যাগে, দখল নিয়েছে চাঁদাবাজরা”—দেবীদ্বারে বিএন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থ...
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মঞ্জুরুল আহসান মুন্সী: ‘বক্তব্য...
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও স...
গভীর রাতে রহস্যময় অভিযানে কুমিল্লায় পুকুর সেঁচে উদ্ধার আগ্নে...
কুমিল্লার সদর উপজেলার কটক বাজার এলাকায় গভীর রাতে পরিচালিত অভিযানে পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্ন...
প্রবাসীর পৃষ্ঠপোষকতায় আড্ডা ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী উত...
কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা আব্দুল বাতেনের উদ্যোগে কুমিল্লার আড্ডা ইউনিয়নে ধানের শীষ...
‘রাষ্ট্রপতি পদ কোনো পুরস্কার নয়, এটি আমানত’—ক্ষমতা প্রসঙ্গে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি পদে কাকে দেখা যেতে পারে—এমন প্রশ্নে সরাসরি কোনো না...
‘দেশ কারও পারিবারিক উত্তরাধিকার নয়’—তরুণদের হাতে নতুন বাংলাদ...
জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ তুলে দিতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামী...
নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই—ঢাকায় সোয়াতসহ সর্বোচ্চ নিরাপত্ত...
নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে সোয়াত মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানি...
শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে...
নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরে অবস্থিত শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্...
নিখোঁজ ভালোলাগা ইসরাত মুনতাহা
ব্যস্ততার এই শহরে, নীরবতার প্রতিটি প্রহরে, কিছু একটা খুঁজিতেছি আমি আহারে,কিন্তু পাচ্ছি না...
ভোটের আগে বড় অস্ত্রচালান ভেস্তে দিল যৌথবাহিনী
কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবা...
নির্বাচন ঘিরে দেবীদ্বারে সেনাবাহিনীর বাস্তবধর্মী মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে দেবীদ্ব...
কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ না...
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির...