প্রতিবেদক: Md. Shafiqul Islam | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jun 2025, 4:20 PM
মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে একজন মহিলার লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশনায় মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে এ লাশ দাফন করেন উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। লাশ দাফনে অংশগ্রহণ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারি মু. হাজী আবদুল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বায়তুলমাল সম্পাদক আবু বকর সরকার, মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ম সহ উভয় সংগঠনের নেতাকর্মীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত মহিলা মানুষিক ভাবে অপ্রকৃতস্থ এবং শারীরিক ভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়েছিলেন। এক মাস পূর্বে স্থানীয় লোকজন তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এক মাস ধরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিকভাবে অনেকটা সুস্থও হয়েছিলেন। কিন্ত শুক্রবার (১৩ জুন) রাতে তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে খোঁজ করেও তার পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানা যায়।
হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, মহিলাটি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে সবাই তার অনেক খেয়াল রেখেছে। হাসপাতালের অনেক রোগীরা তাকে অনেক সময় সহযোগিতা করেছে। হাসপাতালে আউটসোর্সিংয়ে কাজ করা হোসনা আক্তার নামে এক কর্মচারী শুরু থেকেই তাকে অনেক সেবা যত্ন করেছেন বলেও তারা জানান।
মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ময় বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বেওয়ারিশ লাশের কথা জানান এবং লাশের দাফনের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করেন। আমরা জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লাশটিকে দাফন করার ব্যবস্থা করি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম মানিক বলেন, গত একমাস পূর্বে মহিলাটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন মানুষ। মহিলাটির স্মৃতিশক্তি ছিলো না এমনকি তিনি তার নাম ও পরিচয় বলতে পারতেন না। তার শরীরের দুএক জায়গায় চুলকানি ও ছিল। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সবাই মিলে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। শুক্রবার রাত ৮:৩০ মিনিটে হঠাৎ তিনি মৃত্যুবরণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...