প্রতিবেদক: HM Jakir | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 14 Jun 2025, 4:35 PM
অহনা খান, চাঁদপুর।। চাঁদপুরের মতলব-বাবুরহাট সড়কে জৈনপুর পরিবহন বাস চাপায় নিহতদের রক্তের দাগ না শুকাতেই আবারও দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন এক মোটরসাইকেল আরোহী। তার নাম মোঃ মুরাদ হোসেন (৩৮)। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কোন গ্রামের মধুপুর গ্রামের শাহজাহানের ছেলে। ঢাকা হাই কোর্টের অ্যাটর্নি জেনারেলের অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন মুরাদ হোসেন।
১৪ জুন সকাল আনুমানিক সোয়া ৯ টায় মতলব – বাবুরহাট পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় জৈনপুর পরিবহন বাস চাপায় তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে বাস চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানা গেছে, শনিবার সকালে বাবুরহাট থেকে ঢাকাগামী জৈনপুর পরিবহন নামক যাত্রীবাহী বাসটি রওয়ানা হলে সরকার বাড়ির নিকট আসলে বিপরীত দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মুরাদ হোসেন গুরতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
পরে এম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তার অবস্থা বেগতিক দেখে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আশরাফুল ইসলাম লিমন তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে সংবাদ পেয়ে নিহত মুরাদ হোসেনের স্ত্রী, ২ ছেলেসহ স্বজনরা চলে আসলে তাদের হৃদয়বিদারক আহাজারিতে বাতাস ভারী হয়ে যায়।
নিহত মুরাদ হোসেনের স্ত্রী ইফরিন সুলতানা বলেন,তার স্মামী ঢাকা হাই কোর্টের অ্যাটর্নি জেনারেলের অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। তার পরিবার-পরিজনদেরকে নিয়ে ঢাকায় একটি বাসায় থাকতেন।পবিত্র ঈদুল আযহার পূর্বে সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন । ঈদের পরদিন রবিবার তিনি ঢাকায় চলে যান । আগামীকাল রবিবার পরিবারদেরকে নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। তাই মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে বাড়ীর উদ্দেশ্য রওয়ানা হন।
বরদিয়া এলাকার জনৈক রিপন ভুঁইয়া, শারমিন আক্তারসহ আরো /৫/৭ জন অভিযোগ করে বলেন,মতলব – ঢাকা সড়কে জৈনপুর পরিবহন বাসগুলো বেপরোয়া ভাবে যাতায়াত করে। এছাড়া প্রায় সময় হেলপার দিয়ে বাস চালায়। তাদের বেপরোয়া চালানোর কারণে গত ৮ জুন একই এলাকায় জৈনপুর পরিবহন বাস চাপায় সিএনজির চালক যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন চারজন যাত্রী।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়া দিন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...