...
শিরোনাম
মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা ⁜ কুমিল্লা অঞ্চলে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন অনুষ্ঠিত ⁜ বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত ⁜ নরসিংদীতে তরুণী হত্যায় নতুন মোড় গ্রেপ্তার ৫, অধরা মূল হোতা নূরা ⁜ কবে হচ্ছে ঈদ জ্যোতির্বিদদের হিসাবে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ⁜ নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড বড় পদক্ষেপ বরিশালে রহমাতুল্লাহ ⁜ কুমিল্লায় বিএনপি নেতা উদবাতুল বারী আবুর বাবার জানাজায় জনস্রোত ⁜ ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি ⁜ শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ ⁜ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা ⁜ ১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি ⁜ ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন ⁜ গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর ⁜ কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা ⁜ কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা ⁜ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান ⁜ বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি ⁜ তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ ⁜ দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা ⁜ দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্থীদের ঢল ⁜

প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jan 2026, 9:01 PM

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী News Image


ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (১৩ জানুয়ারি) কলেজের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কাজী নাজিয়া হক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদসহ কলেজের গভর্নিং বডির সদস্য ও শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আবু জাহেদ ও সহকারী অধ্যাপক কামরুর রশীদ। আয়োজনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মোসাম্মৎ মমতা আক্তার ও প্রভাষক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজিয়া হক বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাহিত্য-সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ক্রীড়া ও সংস্কৃতির চর্চা করলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

গত ১১ জানুয়ারি প্রতিযোগিতার উদ্বোধনের পর উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স শাখার শিক্ষার্থীরা ৪৩টি ইভেন্টে অংশ নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১৬০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। ইভেন্টগুলোর মধ্যে ছিল দেশাত্মবোধক গান, আবৃত্তি, পল্লীগীতি, লোকগীতি, নজরুল ও রবীন্দ্র সংগীত, হামদ-নাত, নৃত্য এবং ‘যেমন খুশি তেমন সাজ’।

এছাড়া শিক্ষক ও কর্মচারীদের জন্যও ছিল আলাদা ক্রীড়া আয়োজন। শিক্ষকদের গোলপোস্টে বল নিক্ষেপ, শিক্ষিকাদের পিলো পাসিং এবং কর্মচারীদের বাস্কেটবল প্রতিযোগিতায় চারটি ইভেন্টে মোট ১৮ জন বিজয়ী পুরস্কার লাভ করেন।

শেষপর্বে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আনন্দ-উচ্ছ্বাসে মুখর এই আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নতুন উদ্দীপনা যোগায়।

ইসরাত মুনতাহা 

অনার্স প্রথম বর্ষ 

ইংরেজি ডিপার্টমেন্ট 

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা ট্যাগ: কুমিল্লা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা
মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা

সলিল রঞ্জন বিশ্বাস , বরুড়া কুমিল্লার বরুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ এ জাতীয় পর্য...

কুমিল্লা অঞ্চলে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন অনুষ্ঠিত
কুমিল্লা অঞ্চলে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট...

নয়ন দেওয়ানজী।।স্কাউট আন্দোলনের শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্বগুণ যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো...

বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরুড়া প্রতিনিধি ||পবিত্র মাহে রমজান উপলক্ষে বরুড়া থানা প্রেসক্লাব এর উদ্যোগে কুমিল্লার বরুড়ায় এক ইফত...

নরসিংদীতে তরুণী হত্যায় নতুন মোড় গ্রেপ্তার ৫, অধরা মূল হোতা নূরা
নরসিংদীতে তরুণী হত্যায় নতুন মোড় গ্রেপ্তার ৫, অধরা মূল হোতা ন...

নরসিংদীতে ধর্ষণের ঘটনা আড়াল করতে এক তরুণীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তদন্তে নতুন অগ্রগতি পেয়েছে...

কবে হচ্ছে ঈদ জ্যোতির্বিদদের হিসাবে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
কবে হচ্ছে ঈদ জ্যোতির্বিদদের হিসাবে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের হিসাব অনুযায়ী, চল...

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড বড় পদক্ষেপ বরিশালে রহমাতুল্লাহ
নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড বড় পদক্ষেপ বরিশালে রহমাতুল্লা...

নারীর মর্যাদা, অধিকার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জোরদার করতে ফ্যামিলি কার্ড নারীদের নামে ইস্যু করা হ...

কুমিল্লায় বিএনপি নেতা উদবাতুল বারী আবুর বাবার জানাজায় জনস্রোত
কুমিল্লায় বিএনপি নেতা উদবাতুল বারী আবুর বাবার জানাজায় জনস্রো...

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবা মো. শমসের আলীর জানাজায় মানুষের ঢল নেমেছে। শুক্...

ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...

২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...

শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...

দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...

দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...

১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...

দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...

ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...

চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা
➤ কুমিল্লা অঞ্চলে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন অনুষ্ঠিত
➤ বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
➤ নরসিংদীতে তরুণী হত্যায় নতুন মোড় গ্রেপ্তার ৫, অধরা মূল হোতা নূরা
➤ কবে হচ্ছে ঈদ জ্যোতির্বিদদের হিসাবে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
➤ নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড বড় পদক্ষেপ বরিশালে রহমাতুল্লাহ
➤ কুমিল্লায় বিএনপি নেতা উদবাতুল বারী আবুর বাবার জানাজায় জনস্রোত
➤ ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি
➤ শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ
➤ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা
➤ ১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি
➤ ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন
➤ গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর
➤ কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা
➤ কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা
➤ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান
➤ বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি
➤ তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
➤ দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
➤ দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্থীদের ঢল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir