প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 13 Jan 2026, 9:15 PM
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল ডিগ্রি কলেজে রোভার স্কাউট গ্রুপের আত্মপ্রকাশ উপলক্ষে ওরিয়েন্টেশন ক্লাস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউট নেতৃবৃন্দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কলেজের অধ্যক্ষ মো. ছাদেক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ওরিয়েন্টেশন পরিচালনা করেন বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের (এলটি)। স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন (সিএএলটি)।
গার্ল ইন রোভার স্কাউট লিডার ও জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফাতেমা নূপুরের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. সহিদুল ইসলাম।
আলোচনা সভায় অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, পড়াশোনার পাশাপাশি তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা ও সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়া জরুরি। দুর্যোগকালীন সহায়তা, সমাজসেবা ও পরিবেশ রক্ষায় রোভার স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কলেজ অধ্যক্ষ মো. ছাদেক ভুঁইয়া বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষা দিয়ে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। অধ্যাপক মো. আবু তাহের বলেন, এই গ্রুপের আত্মপ্রকাশ শিক্ষার্থীদের নেতৃত্ব ও মানবিকতার পথে নতুন যাত্রার সূচনা।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাপনীতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাম্পি রানি দাস দেশাত্মবোধক গান পরিবেশন করেন, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা
সলিল রঞ্জন বিশ্বাস , বরুড়া কুমিল্লার বরুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ এ জাতীয় পর্য...
কুমিল্লা অঞ্চলে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট...
নয়ন দেওয়ানজী।।স্কাউট আন্দোলনের শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্বগুণ যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো...
বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরুড়া প্রতিনিধি ||পবিত্র মাহে রমজান উপলক্ষে বরুড়া থানা প্রেসক্লাব এর উদ্যোগে কুমিল্লার বরুড়ায় এক ইফত...
নরসিংদীতে তরুণী হত্যায় নতুন মোড় গ্রেপ্তার ৫, অধরা মূল হোতা ন...
নরসিংদীতে ধর্ষণের ঘটনা আড়াল করতে এক তরুণীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তদন্তে নতুন অগ্রগতি পেয়েছে...
কবে হচ্ছে ঈদ জ্যোতির্বিদদের হিসাবে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের হিসাব অনুযায়ী, চল...
নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড বড় পদক্ষেপ বরিশালে রহমাতুল্লা...
নারীর মর্যাদা, অধিকার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জোরদার করতে ফ্যামিলি কার্ড নারীদের নামে ইস্যু করা হ...
কুমিল্লায় বিএনপি নেতা উদবাতুল বারী আবুর বাবার জানাজায় জনস্রো...
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবা মো. শমসের আলীর জানাজায় মানুষের ঢল নেমেছে। শুক্...
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...