প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jan 2026, 12:12 AM
কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে এক প্রবাসী ও এক সাবেক ইউপি সদস্যকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহতসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের আগে নাঙ্গলকোট উপজেলার বকশগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহতরা হলেন প্রবাস থেকে এক মাস আগে দেশে ফেরা দেলোয়ার হোসেন এবং বকশগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছালেহ আহম্মদ। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে দুজনকে গুলি করে আহত করে, পরে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সংঘর্ষে গুরুতর আহত একজনসহ অন্য আহতদের কুমিল্লা ও ফেনীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত জুন মাসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আলিয়ারা গ্রামের আবুল খায়ের গ্রুপ ও শেখ ফরিদ গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয়। ওই সময় সংঘর্ষে দুই নারী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মামলা হলে কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কারাগার থেকে বেরিয়ে আসার পর ফের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে, যার জের ধরেই এই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে আলিয়ারা গ্রামসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার সহিংসতার ঘটনা ঘটলেও অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় অপরাধ দমন কার্যকর হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোটে ভরাডুবি প্রতিদ্বন্দ্বীর, দেবিদ্বারে বিপুল ব্যবধানে জয়ের...
কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনে একতরফা ফলাফলে বড় জয় তুলে নিয়েছেন শাপলা কলি প্রতীকের প্...
ভোটের ঝড়ে ক্ষমতায় বিএনপি জোট, তারেক রহমানের নেতৃত্বে সরকার গ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...
দুই আসনে চমক দেখাল খেলাফত মজলিস, শিবচর ও ফুলপুরে নিশ্চিত জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে বিজয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার রাতে দল...
চৌদ্দগ্রামে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার ঝড়, অধিকাংশ কেন্দ্র...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বেসরকারি ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের দা...
স্ত্রীর ভোটাধিকার প্রয়োগে ক্ষুব্ধ স্বামী, তালাকের অভিযোগে ফে...
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগকে কেন্দ্র করে এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগে এলা...
ঢাকা-৮ এ টানটান প্রতিদ্বন্দ্বিতা, ৩ কেন্দ্রের ফলেই অল্প ব্যব...
রাজধানীর আলোচিত আসন ঢাকা-৮ এ ভোটের আংশিক ফলাফলে দেখা দিয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রাপ্ত তিনটি কে...
ঢাকা–১৩ এ ভোটযুদ্ধের তীব্র উত্তাপ, অল্প ব্যবধানে এগিয়ে ববি হ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা–১৩ আসনে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। বিএনপি...
রংপুরে ভোটগণনায় উত্তাপ, ৬ আসনের মধ্যে ৫টিতে এগিয়ে ১১ দলীয় জো...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রংপুরে গণনার কাজ জোরেশোরে চলছে। প্রাথমিক বেসরকারি ফলাফলে...
পটুয়াখালী-৩: ট্রাক প্রতীকে নুরুল হক নূরের ভোটবিজয়, বড় ব্যবধা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বেসরকারিভাবে বিজয়ী...
কুমিল্লা-৫ আসনে ৫৮ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ দাবি, দখল–নাশকতার আশ...
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের অন্তত ৫৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিকল্পি...
ফেনীতে যুবদল নেতার খামারে সেনাবাহিনীর অভিযান বিদেশি পিস্তল ও...
ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস...
কুমিল্লা রাজনীতিতে আলোচিত নাম হাজী আমিন উর রশীদ ইয়াছিন দলীয়...
কুমিল্লার বিএনপি রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত ও প্রভাবশালী নেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন আবারও আলোচ...