প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 1 Mar 2026, 9:00 PM
নিজেকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার ও মানহানির চেষ্টার অভিযোগ তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, একটি বিশেষ মহল দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন ইস্যুতে ‘টার্গেট’ করে আসছে।
স্ট্যাটাসে অভিনেত্রী জানান, এর আগেও একটি ‘মিথ্যা মামলার’ কারণে তাকে হয়রানির শিকার হতে হয়েছিল। তবে বিজ্ঞ আদালত তাকে ওই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, এতে সত্যই প্রতিষ্ঠিত হয়েছে।
মেহজাবীন আরও বলেন, নতুন করে কাজে মনোযোগী হওয়ার সময়ই আবার তাকে নিয়ে অপপ্রচার শুরু হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও শিল্পীদের জন্য নতুন ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি দাবি করেন, বর্তমান সময়ে নারীরাই সহজে টার্গেট হচ্ছেন। যদিও এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য তার জানা নেই বলে জানান অভিনেত্রী।
স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, তিনি শুধু নিজের কাজেই মনোযোগ দিতে চান এবং চান তার কাজ নিয়েই আলোচনা হোক। একই সঙ্গে ভক্তদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
অভিনেত্রীর এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার প্রতি সমর্থন জানিয়েছেন, আবার কেউ সাম্প্রতিক অভিযোগগুলো নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।
প্রসঙ্গত, গত কয়েক মাসে বিভিন্ন বিতর্কে আলোচনায় ছিলেন মেহজাবীন। এক পর্যায়ে পারিবারিক ব্যবসা সংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগে আইনি জটিলতায় পড়লেও পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান তিনি। এছাড়া বিদেশ থেকে ফেরার সময় তাকে ঘিরে কিছু বিতর্কিত দাবি সামনে এলেও সেগুলোর সত্যতা নিশ্চিত হয়নি।
এসব প্রেক্ষাপটেই এবার প্রকাশ্যে এসে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই অভিনেত্রী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃত...
কুমিল্লায় সংস্কৃতি অঙ্গনের শিল্পী, সাহিত্যিক ও সুধীজনদের মিলনমেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলাহার...
‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে...
কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবনের অবস্থান নিয়ে চলমান বিতর্কে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার ওপর গু...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী...
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্...
হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বি...
কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে সিএনজি অটোরিকশা চালক মো. হৃদয় (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ...
পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুমিল্লার বরুড়ায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ...
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোন...
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট...
ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে...
ইরানে একসঙ্গে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছ...
৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই...
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকার ক্ষতিপূরণ বিতরণে অনিয়ম ও কমিশন বাণি...
বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয়
বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আয়োজনে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। বিশ্বখ্যাত নৃত...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভি...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উদবাতুল বারী আবু। তি...
চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সা...
কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন...
ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে ম...
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: ক্যানসার শুধু একটি রোগ নয়, অনেক পরিবারের জন্য এটি দীর্ঘ সংগ্রাম ও অর...