প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jan 2026, 10:39 PM
কুমিল্লার বরুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের অর্জুনতলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় বরুড়া পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। বরুড়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলী আজ্জমের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ কায়সার আলম সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী এবং উপজেলা মহিলা দলের নেত্রী এডভোকেট ডালিয়া রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপির সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নবী নেওয়াজ, সহ-সভাপতি মোঃ আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল হক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল হোসেন ও মোঃ খোরশেদ আলম তারেকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জাতির জন্য তার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা পর্ব শেষে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইবিতে চেয়ারম্যানের কক্ষে রক্তাক্ত হামলা, অভিযুক্তের আত্মঘাতী...
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঘটে গেল চাঞ্চল্যকর ও মর্মান্তিক এক ঘটনা। সমাজকল্যাণ বিভাগের চ...
“পাহাড়ের চূড়ায় দেখা হবে”—ইকরার মৃত্যুর পর আবেগঘন পোস্টে যা ল...
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অভিনেতা জাহের আলভী। ব...
ঈদে কি মিলবে বাড়তি ছুটি? পাঁচ দিনের সঙ্গে যোগ হতে পারে আরও দ...
ঈদুল ফিতর সামনে রেখে সরকারি ছুটি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। ঘোষিত পাঁচ দিনের ছুটির সঙ্গে আরও দুদিন...
খামেনির পর সুপ্রিম লিডার মোজতবা, সমাহিত হবেন মাশহাদে
ইরানের রাজনীতিতে নাটকীয় মোড়। দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি...
ছন্দের মন ইসরাত মুনতাহা
মন আনমনা হয় যখন,ছন্দের পাড়ায় আসে তখন। লেখালেখির এই দুনিয়ায়, মন খারাপ হেসে হারায়।মন উদাসীন...
ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে 'আরাফাত রহমান কো...
মোহাম্মদ মাসুদ মজুমদার।।সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরি...
স্ত্রীর মৃত্যুকে ঘিরে মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী
স্ত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। রো...
অপপ্রচার ও ‘টার্গেটিং’-এর অভিযোগে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী
নিজেকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার ও মানহানির চেষ্টার অভিযোগ তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাব...
তেহরানে ভোরের বজ্রপাত—ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় নিহত খা...
ইরানের রাজধানী তেহরানে ভোরবেলায় আকস্মিক ও সমন্বিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে ই...
কুমিল্লা শ্রীশ্রী চণ্ডী মুড়া সেবাশ্রমে ৫৬তম বাৎসরিক উৎসব ২৫...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। কুমিল্লা লালমাই উপজেলাধীন পাহাড়চূড়ায় অবস্থিত সপ্তম শতা...
কুমিল্লায় কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণত নতুন-...
মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা
সলিল রঞ্জন বিশ্বাস , বরুড়া কুমিল্লার বরুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ এ জাতীয় পর্য...