প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jan 2026, 7:02 PM
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আরোপ করা হয়।
অভিযানে দেখা যায়, কয়েকটি খাবারের দোকানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এ অপরাধে বুড়িচং ঘুষ কেবিনের স্বত্বাধিকারী নান্টু ঘোষকে ৫ হাজার টাকা, আদি ঘোষের স্বত্বাধিকারী সেনটু ঘোষকে ৫ হাজার টাকা এবং মদিনা সুইটসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সরকারের নির্ধারিত বিধি লঙ্ঘন করে স্বর্ণের ওজনে গড়মিল পাওয়ায় হরিচরণ শিল্পালয়ের স্বত্বাধিকারী স্বপন কর্মকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয় এবং খাদ্যপণ্যের মান পরীক্ষা করা হয়। প্রশাসনের এ তৎপরতায় বাজারে সচেতনতার বার্তা পৌঁছে যায়।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। তিনি আরও জানান, ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
অভিযানে বিএসটিআই কুমিল্লা জেলার পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমান, ফিল্ড অফিসার মোহাম্মদ রাজিব ফকির এবং বুড়িচং থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইবিতে চেয়ারম্যানের কক্ষে রক্তাক্ত হামলা, অভিযুক্তের আত্মঘাতী...
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঘটে গেল চাঞ্চল্যকর ও মর্মান্তিক এক ঘটনা। সমাজকল্যাণ বিভাগের চ...
“পাহাড়ের চূড়ায় দেখা হবে”—ইকরার মৃত্যুর পর আবেগঘন পোস্টে যা ল...
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অভিনেতা জাহের আলভী। ব...
ঈদে কি মিলবে বাড়তি ছুটি? পাঁচ দিনের সঙ্গে যোগ হতে পারে আরও দ...
ঈদুল ফিতর সামনে রেখে সরকারি ছুটি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। ঘোষিত পাঁচ দিনের ছুটির সঙ্গে আরও দুদিন...
খামেনির পর সুপ্রিম লিডার মোজতবা, সমাহিত হবেন মাশহাদে
ইরানের রাজনীতিতে নাটকীয় মোড়। দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি...
ছন্দের মন ইসরাত মুনতাহা
মন আনমনা হয় যখন,ছন্দের পাড়ায় আসে তখন। লেখালেখির এই দুনিয়ায়, মন খারাপ হেসে হারায়।মন উদাসীন...
ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে 'আরাফাত রহমান কো...
মোহাম্মদ মাসুদ মজুমদার।।সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরি...
স্ত্রীর মৃত্যুকে ঘিরে মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী
স্ত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। রো...
অপপ্রচার ও ‘টার্গেটিং’-এর অভিযোগে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী
নিজেকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার ও মানহানির চেষ্টার অভিযোগ তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাব...
তেহরানে ভোরের বজ্রপাত—ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় নিহত খা...
ইরানের রাজধানী তেহরানে ভোরবেলায় আকস্মিক ও সমন্বিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে ই...
কুমিল্লা শ্রীশ্রী চণ্ডী মুড়া সেবাশ্রমে ৫৬তম বাৎসরিক উৎসব ২৫...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। কুমিল্লা লালমাই উপজেলাধীন পাহাড়চূড়ায় অবস্থিত সপ্তম শতা...
কুমিল্লায় কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণত নতুন-...
মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা
সলিল রঞ্জন বিশ্বাস , বরুড়া কুমিল্লার বরুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ এ জাতীয় পর্য...