প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সংগঠন | প্রকাশ: 15 Jun 2025, 11:29 AM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৯৫ ব্যাচ বন্ধুদের এক মিলনমেলা ও চা-আড্ডা। শনিবার (১৪ জুন ২০২৫) রাত সাড়ে ৮টায় ফারুক, তাপস আর মুক্তার ব্যতিত বাকীরা ঢাকা থেকে নগরীর ধর্মসাগরপাড়ে এসে মিলিত হয়ে শুরুতেই বন্ধুদের মধ্যে পরিচিতি পর্ব শেষে বন্ধুদের মাঝে বিভিন্ন মুখরোচক খাবার পরিবেশন করা হয়।
এই প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আয়োজনে শৈশব-কৈশোরের বন্ধুদের মধ্যে জম্পেশ আড্ডা, খুনসুটি ও আনন্দ-উচ্ছ্বাসের রঙিন মুহূর্ত সৃষ্টি হয়। বন্ধুদের অংশগ্রহণে পুরো সময়টি হয়ে ওঠে স্মৃতিময়। তারা বর্তমানে কেউ শিক্ষক, কেউ আইনজীবী, ব্যবসায়ী, পুলিশ অফিসার, চাকরিজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কেউবা আবার প্রবাসী। বন্ধুত্বের ৩০ বছর পর বন্ধুরা মেতে ওঠেন গল্প, আড্ডা, আনন্দ আর স্মৃতিচারণে। ভ্রাতৃত্বের বন্ধনে কৈশোরের পরিচিত মুখগুলোর সঙ্গে একত্রিত হয়ে সকল ক্লান্তি ভুলে বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত। স্কুল জীবনের গণ্ডি পার হওয়ার পরে হারিয়ে যাওয়া বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগে সবার সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে কাটে পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্ব।।
স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা আজকাল তেমন হয়েই ওঠে না। ঠিক সেই কথা মাথায় রেখে স্কুলের বন্ধুদের সঙ্গে যাতে একে অপরের দেখা হয়, ফেসবুকের মাধ্যমে সে সুযোগ সৃষ্টি করে দেন এসএসসি-৯৫ ব্যাচের মোঃ শফিকুল ইসলাম।
কিন্তু বন্ধুত্বের বন্ধনে একসঙ্গে রব চিরজীবনে এ শ্লোগানে সবাই যেন এদিন একাকার হয়ে যান। পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু। এদিন বন্ধুদের মিলনমেলা সাড়ে ৮টা থেকে শুরু হয়ে রাত ১১টা অবধি চলে। সবশেষে নগরীর টমছমব্রীজস্থিত "ছন্দু হোটেল" এ নৈশভোজ আর ছবি তোলার মধ্যদিয়ে আড্ডা শেষ হলেও বন্ধুত্বের টান থেকে যায় সকলের হৃদয়ে।
এ মিলনমেলায় এসে এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- সবার আগে আমরা, আমাদের বন্ধুত্ব। জীবনে যত ব্যস্ততা থাকুক, আমরা প্রতিবছর মিলিত হতে চাই। এই মিলনমেলা আমাদের সম্পর্ককে আরও গভীর করেছে।
ওই মিলনমেলা ও নৈশভোজে অংশ নেন- কুমিল্লা অতিরিক্ত পুলিশসুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, মতলব উত্তর ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ এডভোকেট তাপস চন্দ্র সরকার, কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ি মুক্তার হোসেন এবং মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যমুনা ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসার মোঃ শফিকুল ইসলাম, মতলব বার্তা'র নির্বাহী সম্পাদক নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আল-আমীন পারভেজ, মতলব একলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী গ্রীন এস্টেট চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, গাজীপুর কে এ এল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ইস্টার্ন ব্যাংক এজেন্ট ওনার মোহাম্মদ মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহজাহান সরদার ও বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ইতালি প্রবাসী আহমেদ উল্লাহ চৌধুরী প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...