প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সংগঠন | প্রকাশ: 22 Jun 2025, 11:14 PM
নিজস্ব প্রতিবেদক
দেবিদ্বার উপজেলার মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান রাজামেহের উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের দাতা সদস্য মো. আল মামুন ভঁূইয়া, প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটস— কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বিশেষ অতিথি ছিলেন কমিল্লা সদর হাসপাতালের ডা. কাজী জুয়েল।
বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেইনার তাছলিমা আক্তার এর উপস্থাপনায় রাজামেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমেন এ সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার মো. মিজানুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কাউট সদস্য কাজী জুবায়ের।
অনুষ্ঠানে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটিং একটি শিক্ষা সেবা প্রশিক্ষণমূলক আন্দোলন। ডে ক্যাম্প স্কাউটদের জন্য বিশেষ ভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক কার্যক্রম, যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি স্কাউটদের চমৎকার শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরি করে। স্কাউটরা ক্যাম্পের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ পায়। স্কাউটিং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়তা করে।
মো. আল মামুন ভঁূইয়া বলেন, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে দেশপ্রেমিক আদর্শ নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন অগ্রনী ভুমিকা রাখছে।
এ সময় উপস্থিত ছিলেন মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের ট্রেজারার সহকারী শিক্ষক মাহাবুবা আক্তার, কাজী ছাদেক, ফাহানা জাহান আখি, আড়জিনা, কামরুন নাহার, নাছরিন আক্তার বিউটি, মোশাররফ হোসেন, আদুর রউফ মিয়াজী, মজিবুর রহমান
রায়হান আহম্মেদ নিহাব গাজী, আয়শা আক্তার, আব্দুলাহ আল রাফি মিয়াজী। ডে ক্যাম্পে ক্ষুদে স্কাউটারগন দিনব্যাপী প্রাথমিক প্রতিবিধান, দড়ির কাজ, অনুমান পর্যবেক্ষণ প্রশিক্ষণ শেষে বিকালে নাচ, গান, কবিতা আবৃত্তি পরিবেশনার মাধ্যমে ডে ক্যাম্পকে প্রাণবন্ত করে তোলে। এতে আরো উপস্থিত ছিলেন মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের সকল স্কাউট সদস্যরা ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...