প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 23 Jun 2025, 9:06 PM
“জনবান্ধব পুলিশই পারে সমাজে আস্থা ফিরিয়ে আনতে, কলঙ্ক মোচন করতে। আর সে লক্ষ্যেই আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
জেলা প্রশাসক শরিফা হক, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,
“মানবিক, সুশৃঙ্খল ও দায়িত্বশীল পুলিশ বাহিনী গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। পুলিশকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে দেখতে চাই আমরা। সে জন্য প্রশিক্ষণ, নীতিনিষ্ঠতা ও পেশাদারিত্বের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশের প্রতিটি অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে নানা দিক বিবেচনায় রেখে পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে দুপুরে তিনি সফর করেন টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি)। সেখানে তিনি নতুন নির্মিত একাডেমিক ভবন পরিদর্শন করেন এবং বিভিন্ন কোর্সে প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তরুণ পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন,
“শুধু আইন প্রয়োগ নয়, মানুষকে সহানুভূতির চোখে দেখাও একজন প্রকৃত পুলিশ সদস্যের দায়িত্ব। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তোমরাই ভবিষ্যতের রক্ষাকবচ।”
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা জনমনে আতঙ্ক ছড়াচ্ছে, মব তৈরি করে বিশৃঙ্খলা ঘটাতে চাইছে—তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আইন সবার জন্য সমান। কোনো বিশৃঙ্খল আচরণ বরদাশত করা হবে না।”
সভা শেষে তিনি টাঙ্গাইল প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, উন্নয়ন ও নিরাপত্তা হাত ধরাধরি করে চললে তবেই একটি আধুনিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
স্বরাষ্ট্র উপদেষ্টার এ সফর টাঙ্গাইলের প্রশাসনিক পরিবেশে এক নতুন উৎসাহের সঞ্চার করেছে। উপস্থিত কর্মকর্তারা তাঁর দিকনির্দেশনায় আগামী দিনে আরও কার্যকর ও সেবামূলক ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...