প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ধর্ম | প্রকাশ: 7 Jun 2025, 3:10 AM
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে রোববার (৭ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে, ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে। তবে আবহাওয়া প্রতিকূল হলে এই জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমামের দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন। তিলাওয়াত করবেন কারি মুহাম্মদ হাবিবুর রহমান ও কারি মো. ইসহাক।
এই আয়োজন বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিষ্ঠানটির প্রশাসক মো. শাহজাহান মিয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের জন্য নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল এবং ভিআইপি ব্লকে ২৫০ জনের নামাজের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে ঈদগাহ এলাকায় পর্যাপ্ত পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি অজুর জন্য পানি, পয়োনিষ্কাশন, সুপেয় পানির ব্যবস্থা এবং সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
নারী মুসল্লিদের জন্য রয়েছে পৃথক নামাজের ব্লক ও প্রবেশ পথ। এছাড়া জামাত শেষে নির্বিঘ্নে প্রস্থান নিশ্চিত করতে থাকবে আলাদা গেট ব্যবস্থা।
ডিএসসিসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, মুসল্লিরা জায়নামাজ ও মাস্ক সঙ্গে নিয়ে আসবেন এবং নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুড়িচং বাজারে ভেজালের বিরুদ্ধে প্রশাসনের কড়া বার্তা
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।...
মনোনয়ন বাতিলে বদল কুমিল্লা–১০ এর সমীকরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা–১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূ...
কুমিল্লায় বিএনপির মনোনয়ন সংকট বিকল্প প্রার্থী খোঁজায় হাইকমান...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় বিএনপির রাজনীতিতে স্পষ্ট হয়েছে মনোনয়ন সংকট। জেলার...
কাদের ভোট টানতে চায় তিন দলীয় ‘বৃহত্তর সুন্নি জোট’?
মহসীন কবিরইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টইসলামিক...
“কুমিল্লাকে বিশ্ব গবেষণার মানচিত্রে এনেছেন ড. আখতার হামিদ খা...
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, ড. আখতার হামিদ খ...
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপি প্রার্থী নাহিদ ইসল...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলের...
অপরাধের আঁতুড়ঘরে হানা—ডাকাত চক্র ধরায় পুরস্কৃত কুমিল্লা ডিবি
কুমিল্লায় সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের বিরুদ্ধে সাহসী ও সফল অভিযানের স্বীকৃতি পেল জেলা গোয়েন্দা শা...
বরুড়ায় জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বিটিএফ ও বাজুস নেতার সৌজন...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএ...
খালেদা জিয়ার কর্মময় জীবন স্মরণে বরুড়ার অর্জুনতলায় দোয়া ও মিল...
কুমিল্লার বরুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের অর্জুনতলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ...
কুমিল্লায় খাজা বাবা’র স্মরণে আধ্যাত্মিক মিলনমেলা, অনুষ্ঠিত হ...
কুমিল্লায় উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ)-এর স্মরণে শনিবার (১৭ জানুয়ারি...
শীতের কাঁপুনিতে মানবতার উষ্ণতা ছড়াল আলোকিত যুব উন্নয়ন সংস্থ...
কুমিল্লার বুড়িচং উপজেলায় শীতার্ত অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আলোকিত যুব উন্নয়ন সংস...
“আমাদের বাবারা অঙ্কের সংখ্যা নয়” — গুম হওয়া স্বজনদের কান্নায়...
রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যেন কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল সময়। কান্না, হাহাকার...