প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: অর্থনীতি | প্রকাশ: 7 Jun 2025, 3:05 AM
কোরবানি ঈদকে সামনে রেখে দেশের বাজারে আবারও সোনার দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়ে যাওয়ায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ শুক্রবার (৬ জুন) থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট মানের হলমার্ক সোনার ভরি (১১.৬৬৪ গ্রাম) ২,৪১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। একইভাবে ২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকায় এবং ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা।
এর আগে গত ২১ মে সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। তার আগে এপ্রিল মাসে একবার দাম উঠে গিয়ে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।
বাজুসের তথ্য অনুযায়ী, গত বছরের কোরবানি ঈদের সময় ২২ ক্যারেট সোনার ভরি ছিল ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। এক বছরের ব্যবধানে প্রতি ভরিতে দাম বেড়েছে প্রায় ৫৬ হাজার ৮৮৬ টাকা।
অর্থনীতিবিদ এবং বাজার বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি এবং টাকার ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা ক্রমেই কষ্টসাধ্য হয়ে উঠছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো গয়না কেনা থেকে বিরত থাকছে। তবে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে ধনীরা সোনা কেনার দিকে ঝুঁকছেন। অনেকে পুরোনো গয়না বিক্রি করেও লাভবান হচ্ছেন।
রুপার দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...