প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: শিল্প ও সাহিত্য | প্রকাশ: 4 Jul 2025, 11:27 PM
না! আমি কোথাও যাই নি ,
তবুও তুমি —
আমার না-যাওয়ার ভেতরেও এক অদৃশ্য পাপ খুঁজে নিয়েছিলে।
প্রশ্ন না করেই —
তুমি আমাকে রায় শুনিয়েছিলে,
ভালোবাসা থেকে নির্বাসন।
সেদিন আমি কাঁন্না জড়িত ছিলাম না—
আমি আত্মস্থ হয়েছিলাম,
যেমন করে গাছের গায়ে দাহন ধরে
তবু সে তার পাতাগুলিকে স্বাভাবিক রাখে,
ঠিক তেমন করে আমি আমার ভাঙা আত্মাটাকে নিয়ন্ত্রণে রেখেছিলাম,
তোমার অবজ্ঞার বিপরীতে।
তুমি কি তা জানো?
আমি প্রতিদিন একবার করে মরেছি
কিন্তু কখনও প্রতিশোধ নেই নি,
শুধু অপেক্ষা করেছি,
যদি কখনও তুমি ফিরে তাকাও
আর একটা প্রশ্ন করো—
"তুমি কি সত্যিই গিয়েছিলে কোথাও?"
আমি তো সেই সময়ও সত্য ছিলাম,
এখনও আছি—
শুধু আমার উচ্ছ্বাস নেই, হাসি নেই,
অথচ ভালোবাসাটা একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে,
শেকড় ছড়িয়ে—তোমার দ্বারপ্রান্তে।
তুমি তো জানো না,
আমি আমার আত্মাকে উৎসর্গ করেছিলাম
কোনো রকম চুক্তি ছাড়াই।
তুমি চাইলেই পারতে,
আমার কষ্টের ভেতরে হাত রেখে জেনে নিতে
কী ভীষণ নীল বিষ আমি একা খেয়ে যেতাম
তোমার সব অবহেলার নামে।
কিন্তু তুমি জানো আমি চলে যাইনি
তুমি বরং থেকেও অনুপস্থিত ছিলে,
তোমার ভেতরের অন্ধ সন্দেহে,
তুমি নিজেই হারিয়ে গিয়েছিলে আমাকে।
তবু ও এখন
তোমাকে ভালো থাকার অনুমতি দিচ্ছি,
কারণ আমিও শিখে গেছি—
সব প্রেম পূর্ণতা চায় না,
কিছু প্রেম—শুধুই উৎসর্গ হয়।
- খাজিনা খাজি, কবি ও সংগঠক
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...