প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2025, 11:22 PM
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের ফেরার দিনে হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাল এক শিশু। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রথযাত্রা ফেরত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম দেবপুরি (১০)। সে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সরকারি কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা। তার পিতার নাম টিটু পুরি এবং মাতার নাম মরণী পুরি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, রথ ফেরার সময় ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ের মাঝে পড়ে যায় শিশুটি। মুহূর্তেই জগন্নাথের বিশাল রথের চাক্কা তার ওপর দিয়ে গড়িয়ে যায়। সঙ্গে সঙ্গেই আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই রাতেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
শিশুটির মৃত্যুতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেটির ছবি ও ঘটনার বিবরণ ছড়িয়ে পড়লে সাধারণ মানুষও গভীর শোক প্রকাশ করেন।
জগন্নাথদেবের রথযাত্রাকে কেন্দ্র করে প্রতি বছরই লাকসামে ব্যাপক ধর্মীয় উৎসব ও ভক্তসমাগম হয়। তবে এবারের এই করুণ দুর্ঘটনা উৎসবের আনন্দকে বিষাদে পরিণত করেছে।
শিশুটির আত্মার শান্তি কামনা করে স্থানীয় মন্দির কর্তৃপক্ষ ও এলাকাবাসী শোকবার্তা জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...