প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সম্পাদকীয় | প্রকাশ: 5 Jul 2025, 11:04 PM
জুন মাসের করোনা ও ডেঙ্গু পরিস্থিতি দেশের জনস্বাস্থ্য খাতের জন্য একটি জোরালো হুঁশিয়ারি হিসেবে ধরা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জুন মাসে করোনায় ২২ জন এবং ডেঙ্গুতে ১৯ জন প্রাণ হারিয়েছেন—যা চলতি বছরের এক মাসে সর্বোচ্চ মৃত্যু। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সংক্রমণ ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।
বিশেষত ডেঙ্গুর পরিসংখ্যান আরও উদ্বেগজনক। বছরের প্রথম পাঁচ মাসে যেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল, সেখানে জুন মাসে এককভাবে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ১৯ জন। বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৪২ জনের।
এই পরিসংখ্যান এডিস মশা নিয়ন্ত্রণে প্রচলিত ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দায়সারা ভূমিকা এবং প্রচারণার ঘাটতি এখানেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ নতুন রূপে ফিরে এসেছে। জুন মাসেই ১ হাজার ৪০৯ জনের নমুনা পরীক্ষায় ১৩৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২২ জনের—যা বছরের অন্যান্য মাসে শূন্যের কোটায় ছিল। বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট XFG ও XFC এই বৃদ্ধির পেছনে দায়ী। যদিও এসব ধরন তুলনামূলকভাবে কম তীব্র, তথাপি অসচেতনতা ও স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা রোগটিকে আবার ভয়াবহ করে তুলতে পারে।
এই দুই সংক্রামক রোগের একসঙ্গে প্রাদুর্ভাব জনস্বাস্থ্য খাতে দ্বৈত চাপ তৈরি করছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে, স্বাস্থ্যকর্মীরা পড়ছেন অতিরিক্ত চাপে, আর জনগণের মাঝেও তৈরি হচ্ছে উদ্বেগ।
এমন বাস্তবতায় প্রয়োজন জরুরি ও কার্যকর পদক্ষেপ। প্রথমত, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায়। দ্বিতীয়ত, মশা নিয়ন্ত্রণে আরও কার্যকর, নিয়মিত ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর নজরদারি ও প্রচার চালাতে হবে।
সর্বোপরি, রাষ্ট্র, স্থানীয় সরকার, নাগরিক সমাজ এবং প্রতিটি ব্যক্তি—সবারই দায়িত্ব এ বিপর্যয় থেকে উত্তরণ ঘটানো। পরিচ্ছন্নতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে এ সংকট থেকে আমাদের রক্ষা করতে। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে সামনে আরও ভয়াবহ পরিণতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সময় এখনও হাতের মুঠোয়—তবে সে সময় দ্রুত ক্ষয়ে যাচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...