প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ধর্ম | প্রকাশ: 12 Jul 2025, 1:50 PM
চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় অবস্থিত একটি মসজিদে খতিব আ.ন.ম নুরুর রহমান মাদানীর উপর এক মুসল্লীর বর্বর হামলার ঘটনা ঘটে শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর। হামলাকারী তরকারী ব্যবসায়ী বিল্লাল চাপাতি দিয়ে খতিবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে আহত খতিব চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী মুসল্লীদের ভাষ্য অনুযায়ী, খুতবা শেষ হওয়ার পর মুসল্লিরা মসজিদ ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সে সময় হামলাকারী বিল্লাল হঠাৎ করেই চাপাতি হাতে খতিব মাওলানা নুরুর রহমান মাদানীর ওপর হামলা চালায়। ইমামের গলা ও কান মারাত্মকভাবে জখম হয়। মুসল্লিরা তাৎক্ষণিকভাবে ইমাম সাহেবকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং হামলাকারীকে গণধোলাই দিয়ে মসজিদের বারান্দায় আটকে রাখেন।
পরে বিক্ষুব্ধ মুসল্লিরা মসজিদ ঘেরাও করে হামলাকারীকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ পৌঁছে হামলাকারী বিল্লালকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল সাংবাদিকদের জানান, "ইমাম সাহেব আমার নবীজিকে অবমাননা করেছেন, এজন্যই আমি হামলা করেছি। তবে আইন নিজের হাতে নেয়া ঠিক হয়নি।"
এদিকে মুসল্লিরা দাবি করেন, বিল্লাল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদের সদস্য। তারা জানান, হামলার উদ্দেশ্যে সে পূর্ব পরিকল্পিতভাবে চাপাতি সঙ্গে করে মসজিদে এসেছিল।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া জানান, "আটক বিল্লাল এক তরকারি ব্যবসায়ী। খুতবায় ইমামের বক্তব্য তার অপছন্দ হওয়ায় তিনি হামলা করেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পেছনে কোনো উগ্রবাদী সংযোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।"
স্থানীয়দের মাঝে এ ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...