প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: নারী ও শিশু | প্রকাশ: 12 Jul 2025, 6:34 PM
স্টাফ রিপোর্টার, বুড়িচং (কুমিল্লা):
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে কুমিল্লার বুড়িচংয়ে প্রভা (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার ইছাপুরা গ্রামের নিজ বাড়িতে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত প্রভা ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়। ফলাফলে দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে বলে জানান স্বজনরা।
প্রভার দাদা জাহাঙ্গীর আলম জানান, “ফলাফল প্রকাশের পর থেকে প্রভা খুব মনমরা ছিল। দুপুরে আমরা জানতে পারি সে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে।” তিনি আরও জানান, প্রভার বাবা মোস্তফা কামাল কাতারে প্রবাসে থাকেন। মেয়ের মৃত্যুসংবাদের পর তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “আমরা খবর পেয়েছি এবং ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।”
বিষয়টি নিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছি। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়া জরুরি।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, শুধু পরীক্ষার ফলাফলের জন্য একটি প্রাণের অবসান অত্যন্ত বেদনাদায়ক। এমন ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...