প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 12 Jul 2025, 6:56 PM
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৩২ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। ফলাফল ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে সমালোচনার ঝড় উঠে। বিদ্যালয়ের এমন ভয়াবহ ফলাফলের জন্য অনেকেই প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপনকে দায়ী করছেন। তিনি নাঙ্গলকোট উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, “প্রধান শিক্ষক দিনভর উপজেলা অফিসে নেতা-নেতাগিরি নিয়ে ব্যস্ত থাকেন। শিক্ষকতা নয়, বরং প্রশাসনের পেছনে ঘোরাফেরাই যেন তাঁর মূল কাজ। তার ফলে স্কুলে নজরদারি নেই, শিক্ষার্থীদের পড়াশোনার কোনো পরিবেশ নেই। আমাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।”
বিষয়টি জানতে প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে স্কুলে গিয়ে তাকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
স্কুল ম্যানেজিং কমিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন নয়ন বলেন, “আমি মাত্র ২০-২৫ দিন আগে দায়িত্ব নিয়েছি। এখনও কাজ শুরুর সুযোগ পাইনি। তবে এমন ফলাফল অত্যন্ত হতাশাজনক। আমরা শিগগিরই শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের নিয়ে বসে ব্যর্থতার কারণ অনুসন্ধান করব।”
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন বলেন, “চলতি বছর বোর্ডের অধীনে ১,৭৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া হয়েছে। এর মধ্যে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ই একমাত্র প্রতিষ্ঠান, যেখান থেকে একজনও পাস করেনি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এইচএসসি পরীক্ষা শেষ হলে এ ধরনের প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে বসে ব্যর্থতার কারণ খুঁজে বের করা হবে।”
এমন ফলাফলের পর অভিভাবক ও শিক্ষানুরাগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্কুলের শিক্ষার মান, প্রশাসনিক অব্যবস্থা এবং শিক্ষকের যোগ্যতা যাচাইয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...