প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 12 Jul 2025, 6:51 PM
স্টাফ রিপোর্টার, রাঙামাটি:
টানা বৃষ্টির কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বেড়ে যাওয়ায় কাপ্তাই ২৩০ মেগাওয়াট পানি বিদ্যুৎ প্রকল্পের সবগুলো ইউনিট চালু করা হয়েছে। এর ফলে দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহও বৃদ্ধি পেয়েছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাসসকে জানান, বুধবার (৯ জুলাই) রাত ৮টা থেকে একযোগে কেন্দ্রের ৫টি ইউনিট চালু করা হয়। ওই রাতে মোট উৎপাদন হয় ২১২ মেগাওয়াট বিদ্যুৎ। এরমধ্যে ১নং ও ২নং ইউনিট থেকে প্রতিটি ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫নং ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবারও কেন্দ্রের সবকটি ইউনিট চালু ছিল এবং এদিন উৎপাদিত বিদ্যুৎ ছিল ২১৫ মেগাওয়াট। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।
কেন্দ্রটির কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, সম্প্রতি রাঙামাটিতে টানা ভারি বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বুধবার রাত ৮টা পর্যন্ত হ্রদের পানির লেভেল ছিল ৯৬.৪১ ফুট, যেখানে রুলকার্ভ অনুযায়ী এ সময় স্বাভাবিক লেভেল থাকার কথা ৮৫.২৮ ফুট। হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট।
বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষা মৌসুমে পানির এমন বাড়তি প্রবাহ দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলায় সহায়ক হবে। তবে তারা সতর্ক করেছেন, অতিরিক্ত পানি হ্রদের সীমা অতিক্রম করলে সেটি জলাধার ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
স্থানীয়রা বলছেন, বিদ্যুৎ উৎপাদনে এমন ধারাবাহিকতা বজায় থাকলে কাপ্তাই কেন্দ্র দেশের জন্য আরও বড় অবদান রাখতে পারবে। কাপ্তাই প্রকল্প বর্তমানে দেশের একমাত্র পানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র, যা নবায়নযোগ্য শক্তির সম্ভাবনাও উজ্জ্বল করে তুলেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...