প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ভ্রমণ | প্রকাশ: 8 Jun 2025, 1:38 PM
বাংলাদেশের
ভ্রমণপ্রেমীদের কাছে সাজেক ভ্যালি এখন যেন স্বপ্নের মতো এক গন্তব্য। সমুদ্রপৃষ্ঠ
থেকে ১৮০০ ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ঘেরা ভূস্বর্গটি প্রকৃতির রঙে প্রতিনিয়ত
পাল্টে নেয় তার রূপ। মেঘ, পাহাড়, সূর্যোদয় আর তারাভরা আকাশ—সব কিছু মিলে সাজেক হয়ে
ওঠে এক অনন্য অভিজ্ঞতা।
যদিও
সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলায়, তবে যাতায়াত ব্যবস্থা
সহজ হওয়ায় খাগড়াছড়ি হয়ে যেতে হয়।
ঢাকা
থেকে খাগড়াছড়ি:
- বাস ভাড়া (নন-এসি): ৫২০ টাকা
- বাস ভাড়া (এসি): ৯৫০-১২৫০ টাকা
- বাস ছাড়ে: গাবতলী, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ থেকে
খাগড়াছড়ি
থেকে সাজেক:
- সরাসরি কোনো লোকাল গাড়ি নেই
- জিপ ভাড়া (চান্দের গাড়ি): ৮,০০০–১০,০০০ টাকা (১২ জন পর্যন্ত)
- সিএনজি ভাড়া: ৪,০০০–৫,০০০ টাকা (বেশ সময় লাগে, ঝুঁকিপূর্ণ)
- সময়ের গুরুত্ব: দীঘিনালা আর্মি ক্যাম্প থেকে প্রতিদিন ৯:৩০AM ও ২:৩০PM এ স্কর্ট ছাড়ে
চট্টগ্রাম
থেকে সাজেক:
- বাসে খাগড়াছড়ি: ৪-৫ ঘণ্টা, ভাড়া ২০০-২৫০ টাকা
রাঙ্গামাটি
হয়ে যাওয়া (বিকল্প):
- সময় ও খরচ বেশি, তাই এ পথে না যাওয়াই ভালো
সাজেকে কী কী দেখবেন?
১.
কংলাক পাড়া: সাজেকের সবচেয়ে উঁচু
চূড়া, ৪০ মিনিটের ট্রেকিং।
সূর্যাস্তের জন্য আদর্শ।
২.
হ্যালিপ্যাড: তারাভরা আকাশ বা
জোছনারাতে মেঘ ও বাতাসে হারিয়ে যাওয়ার জন্য সেরা জায়গা।
৩.
রুইলুই পাড়া: মূল গ্রাম, সাজেকের প্রাণ।
৪.
লুসাই ভিলেজ ও রক গার্ডেন: স্থির প্রকৃতির মাঝে শান্ত সময় কাটাতে চান?
৫.
কমলক ঝর্ণা (পিদাম তৈসা): ৪ ঘণ্টার ট্রেকিং করে দেখতে হয় এই জলপ্রপাত।
৬.
হাজাছড়া ঝর্ণা: সাজেক থেকে ফেরার পথে
পথের মাঝে একটি চমৎকার স্পট।
সাজেক
বছরের যেকোনো সময়ই ভ্রমণের জন্য উপযুক্ত। তবে মে থেকে নভেম্বর পর্যন্ত মেঘের
রাজত্ব থাকে, প্রকৃতি থাকে সবচেয়ে
সতেজ।
সাজেকে
প্রায় ১০০টির মতো রিসোর্ট রয়েছে, আপনার বাজেট ও পছন্দমতো
বেছে নিতে পারবেন।
- রুংরাং রিসোর্ট: ২০০০–৩৫০০ টাকা, 📞 01869-649817
- মেঘ মাচাং: ২৫০০–৩৫০০ টাকা, 📞 01822-168877
- রুন্ময় রিসোর্ট: ৪৪৫০–৪৯৫০ টাকা, 📞 0186547688
- আলো রিসোর্ট: ৮০০–১৫০০ টাকা, 📞 01841-000645
- মেঘের ঘর: ৬০০–১২০০ টাকা, 📞 01842-605788
- আদিবাসী ঘর: জনপ্রতি ১৫০–৩০০ টাকা (ব্যাকপ্যাকারদের জন্য আদর্শ)
👉 রিসোর্ট বুকিং ১৫-২০ দিন
আগেই করে ফেলুন, বিশেষ করে ছুটির দিনে
যেতে চাইলে।
প্রতিবেলা
খাবারের খরচ পড়বে ১২০–২৫০ টাকা। অনেক রিসোর্টে
নিজস্ব খাবারের ব্যবস্থা আছে। ভাত, সবজি, মুরগি, ভর্তা ইত্যাদি সাধারণ মেনু। রাতে বারবিকিউ ও
পাহাড়ি ফল খেতে ভুলবেন না।
|
খরচের ধরন |
আনুমানিক পরিমাণ (প্রতি ব্যক্তি) |
|
বাস ভাড়া (ঢাকা-খাগড়াছড়ি আপ-ডাউন) |
১,০০০–২,৫০০ টাকা |
|
জিপ ভাড়া (শেয়ার করলে) |
৮০০–১,২০০ টাকা |
|
রিসোর্ট ভাড়া (২ রাত) |
৫০০–১,৫০০ টাকা |
|
খাবার খরচ (৩ বেলা × ২ দিন) |
৭৫০–১,০০০ টাকা |
|
স্পট এন্ট্রি ও পার্কিং ফি |
১৫০–২০০ টাকা |
মোট খরচ (২ দিনের
ভ্রমণ): ৩,৫০০ – ৬,৫০০ টাকা (শেয়ারিং করলে)
✅ নেটওয়ার্ক: শুধু রবি ও এয়ারটেল চলে
✅ বিদ্যুৎ: নেই, সোলার ও জেনারেটরেই নির্ভরতা
✅ পানি: পর্যাপ্ত পানি ও হাইজিন
সামগ্রী সাথে রাখুন
✅ ড্রেস কোড: পাহাড়ি রাস্তায় আরামদায়ক
ও হালকা পোশাক বেছে নিন
✅ টিকিট ও রিসোর্ট: আগে থেকে বুক করুন
সাজেক
শুধু একটি গন্তব্য নয়, এটি এক অনুভূতির নাম।
যারা একবার যান, তারা বারবার ফিরে যেতে
চান। ভোরের মেঘ, বিকেলের সূর্যাস্ত, রাতের আকাশ—সব মিলিয়ে সাজেক এক পরিপূর্ণ ভ্রমণ
অভিজ্ঞতা। ব্যাকপ্যাকার হোন বা ফ্যামিলি ট্রিপ প্ল্যান করুন—সাজেক সবার জন্যই সেরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...