...
শিরোনাম
ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃতিক জোটের ব্যতিক্রমী ফলাহার উৎসব ⁜ ‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে দূরদর্শী পরিকল্পনার পক্ষে মত ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী গ্রেপ্তার ⁜ হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ ⁜ পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ⁜ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা ⁜ ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে প্রথম বলে দাবি ⁜ ৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই বদলি নিয়ে বিতর্ক ⁜ বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয় ⁜ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বিএনপি নেতা উদবাতুল বারী আবু ⁜ চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সাফল্য, কম খরচে বিদ্যুৎ প্রকল্পে সবার নজর ⁜ ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে মানবিক উদ্যোগ ⁜ ঢাকায় এসেই সম্পর্কের নতুন বার্তা, ‘ভারত-বাংলাদেশ একসঙ্গে হলে ১৬০ কোটির শক্তি’ ⁜ রাতেই বদলে যেতে পারে আবহাওয়া, ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা ⁜ 'পে স্কেল কার্যকর হবেই, বেতন বাড়লে দুর্নীতিও কমবে’—অর্থমন্ত্রীর দৃঢ় বার্তা ⁜ বৈশ্বিক বিভ্রাটে অচল ফেসবুক, বিশ্বের বিভিন্ন দেশে ভোগান্তিতে ব্যবহারকারীরা ⁜ ফুটবল মাঠ থেকে জন্মসনদে তারকারা, দক্ষিণ আমেরিকায় শিশুদের নামকরণে মেসি-নেইমার ঝড় ⁜ সংরক্ষিত আসনে নতুন দায়িত্বে রাশেদা বেগম হীরা, কুমিল্লা-৪ ও ১১ আসনে সমন্বয়ক ভূমিকা ⁜ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ঘটনার পর ইউএনওর উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধ বাবা ফজল করিম ⁜ গৌরীপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন, সফল ব্যবসায়ীরা পেলেন সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার ⁜
Author Photo

প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সারাদেশের খবর | প্রকাশ: 22 Aug 2025, 9:09 PM

কুবি শিক্ষার্থী শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে ২০ কিলোমিটার যানজট News Image

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী চট্টগ্রামগামী লোকাল সেন্টমার্টিন পরিবহন–এর বাসে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। শুধু তাই নয়, অভিযুক্তরা নির্মমভাবে ওই শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর থেকে পদুয়ারবাজার বিশ্বরোড অংশে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনের মধ্যে দুইজনকে ঘটনাস্থলেই আটক করে স্থানীয়রা পুলিশের হাতে সোপর্দ করেন। তবে বাকি তিনজন পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।



ভুক্তভোগীর সহপাঠীরা জানান, তিনি আলেখারচর থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সেন্টমার্টিন পরিবহনের একটি লোকাল বাসে ওঠেন। এ সময় বাসে অন্য কোনো যাত্রী না থাকায় হেলপারসহ আরও কয়েকজন তাকে একা পেয়ে হাত-পা বেঁধে ফেলে। তারা ভুক্তভোগীর গলার সোনার চেইন ছিনিয়ে নেয় এবং যৌন হয়রানি করে। পরে তাকে হত্যা করার উদ্দেশ্যে বাস থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলে আশেপাশের মানুষ বিষয়টি টের পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থেকে একজন তরুণীকে ফেলে দিতে দেখে তারা দ্রুত বাস থামান। এ সময় অভিযুক্ত পাঁচজনের মধ্যে তিনজন পালিয়ে যায়। তবে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো—বরুড়ার মো. আলী হোসেন ও নারায়ণগঞ্জের মোহাম্মদ আলী।

পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গণধোলাই দেন। শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগীর ফোন পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।



ঘটনার পরপরই শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। তারা অভিযুক্তদের বহনকারী পুলিশের গাড়িও আটকে রাখেন। একই সঙ্গে সেন্টমার্টিন পরিবহনের দুইটি বাস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে গিয়ে আটক করে রাখেন।

অবরোধের ফলে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী লেনে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কে আটকে পড়ে শত শত যানবাহন ও যাত্রী।



বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কুমিল্লার পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে শিক্ষার্থীদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয় যে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তবে বিকেল ৫টা পর্যন্ত যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাননি সাধারণ মানুষ।

সদর দক্ষিণ উপজেলার এসিল্যান্ড সজীব তালুকদার জানান, ঘটনার পরপরই লিখিত অভিযোগ নেওয়া হয় এবং আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে স্বাক্ষর দিয়েছে।

ইউএনও রুবাইয়া খানম বলেন, আটক দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি তিনজনকে দ্রুত গ্রেফতারের পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগীর ক্ষতিপূরণ আটককৃত বাস মালিকদের কাছ থেকে আদায় করা হবে।



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, নির্বাহী মেজিস্ট্রেট আটক দুইজনকে অজামিনযোগ্য দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে বাকি আসামিদের গ্রেফতার করবে এবং এক মাসের মধ্যে মামলার চার্জশিট প্রদান করবে।

তিনি আরও জানান, ছিনতাই, হত্যা চেষ্টা ও যৌন হয়রানি—এই তিনটি অভিযোগ পৃথকভাবে তদন্ত করে দেখা হবে। মামলার অগ্রগতি নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদারকি করবে।



কুবি শিক্ষার্থীর উপর ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা শুধুমাত্র একজন শিক্ষার্থীর নয়, সমগ্র শিক্ষাঙ্গনের নিরাপত্তার প্রশ্নে বড়সড় আঘাত। শিক্ষার্থীরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, “আমরা চাই না আর কোনো বোন বা সহপাঠী এমন নির্যাতনের শিকার হোক।”

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলেই কেবল এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



ক্যাটেগরি: সারাদেশের খবর ট্যাগ: কুমিল্লা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃতিক জোটের ব্যতিক্রমী ফলাহার উৎসব
ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃত...

কুমিল্লায় সংস্কৃতি অঙ্গনের শিল্পী, সাহিত্যিক ও সুধীজনদের মিলনমেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলাহার...

‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে দূরদর্শী পরিকল্পনার পক্ষে মত
‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে...

কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবনের অবস্থান নিয়ে চলমান বিতর্কে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার ওপর গু...

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী...

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্...

হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বি...

কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে সিএনজি অটোরিকশা চালক মো. হৃদয় (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ...

পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুমিল্লার বরুড়ায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ...

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট...

ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে প্রথম বলে দাবি
ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে...

 ইরানে একসঙ্গে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছ...

৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই বদলি নিয়ে বিতর্ক
৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই...

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকার ক্ষতিপূরণ বিতরণে অনিয়ম ও কমিশন বাণি...

বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয়
বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয়

বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আয়োজনে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। বিশ্বখ্যাত নৃত...

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বিএনপি নেতা উদবাতুল বারী আবু
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভি...

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উদবাতুল বারী আবু। তি...

চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সাফল্য, কম খরচে বিদ্যুৎ প্রকল্পে সবার নজর
চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সা...

কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন...

ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে মানবিক উদ্যোগ
ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে ম...

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: ক্যানসার শুধু একটি রোগ নয়, অনেক পরিবারের জন্য এটি দীর্ঘ সংগ্রাম ও অর...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃতিক জোটের ব্যতিক্রমী ফলাহার উৎসব
➤ ‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে দূরদর্শী পরিকল্পনার পক্ষে মত
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী গ্রেপ্তার
➤ হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
➤ পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
➤ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা
➤ ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে প্রথম বলে দাবি
➤ ৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই বদলি নিয়ে বিতর্ক
➤ বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয়
➤ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বিএনপি নেতা উদবাতুল বারী আবু
➤ চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সাফল্য, কম খরচে বিদ্যুৎ প্রকল্পে সবার নজর
➤ ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে মানবিক উদ্যোগ
➤ ঢাকায় এসেই সম্পর্কের নতুন বার্তা, ‘ভারত-বাংলাদেশ একসঙ্গে হলে ১৬০ কোটির শক্তি’
➤ রাতেই বদলে যেতে পারে আবহাওয়া, ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা
➤ 'পে স্কেল কার্যকর হবেই, বেতন বাড়লে দুর্নীতিও কমবে’—অর্থমন্ত্রীর দৃঢ় বার্তা
➤ বৈশ্বিক বিভ্রাটে অচল ফেসবুক, বিশ্বের বিভিন্ন দেশে ভোগান্তিতে ব্যবহারকারীরা
➤ ফুটবল মাঠ থেকে জন্মসনদে তারকারা, দক্ষিণ আমেরিকায় শিশুদের নামকরণে মেসি-নেইমার ঝড়
➤ সংরক্ষিত আসনে নতুন দায়িত্বে রাশেদা বেগম হীরা, কুমিল্লা-৪ ও ১১ আসনে সমন্বয়ক ভূমিকা
➤ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ঘটনার পর ইউএনওর উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধ বাবা ফজল করিম
➤ গৌরীপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন, সফল ব্যবসায়ীরা পেলেন সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir