প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সম্পাদকীয় | প্রকাশ: 22 Aug 2025, 9:29 PM
শুক্রবার ২২ আগস্ট ২০২৫ , দুপুর ১২টা ৩০ মিনিট। কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে এক লরির নিয়ন্ত্রণহীন উল্টে পড়া মুহূর্তেই কেড়ে নিল চারটি প্রাণ। ঢাকা মেট্রো গ-৪৩-৩১৪২ নাম্বারের প্রাইভেট কারে থাকা একই পরিবারের চার সদস্য, চালকসহ, ঘটনাস্থলেই প্রাণ হারালেন। যে সিএনজি অটোরিকশাটি লরির নিচে চাপা পড়েছিল, তার যাত্রীরা ভাগ্যক্রমে বেঁচে গেলেও প্রাইভেট কারে আটকে থাকা মানুষগুলোকে উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের লড়াইও কোনো কাজে এলো না। আরেকটি প্রাইভেট কারও আঘাত পেল এই দুর্ঘটনায়। মুহূর্তেই শেষ হয়ে গেল একটি পরিবারের স্বপ্ন, শ্বাসরুদ্ধ হয়ে গেল মহাসড়ক, আর শূন্য হলো চারটি জীবন।
কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ন কোনো নতুন নাম নয়—বরং বহু বছর ধরে এটি দেশের সবচেয়ে ব্যস্ত মহাসড়কের এক ভয়ংকর কালো অধ্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে বলা হয় অর্থনীতির লাইফ লাইন। অথচ এই লাইফ লাইনের বুকেই প্রশাসনের অবহেলা, পরিকল্পনার ত্রুটি, আর লোভী কর্মকর্তাদের উদাসীনতায় দাঁড়িয়ে আছে মৃত্যুর ফাঁদ।
প্রশ্ন জাগে—এই মৃত্যুর দায় নেবে কে? ফ্লাইওভার নির্মাণে যে সব কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল, তারা কি আজকের এই মৃত্যুর বোঝা বহন করবেন? নাকি আবারও তদন্ত, আবারও আশ্বাস, আর পরদিন সব ভুলে যাওয়ার সংস্কৃতি অব্যাহত থাকবে?
পাঁচ বছর আগে বুয়েটের বিশেষজ্ঞরা এই মহাসড়কের ২৭টি ত্রুটি চিহ্নিত করেছিলেন। ত্রুটিপূর্ণ ফ্লাইওভার ও অপরিকল্পিত ইউটার্নগুলোকেই তারা দায়ী করেছিলেন বারবার ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য। কিন্তু পাঁচ বছর কেটে গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। ফলাফল—আজকের এই করুণ মৃত্যু।
ফ্লাইওভারটি নকশা অনুযায়ী আরও সামনের দিকে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। সেটি হলে ঢাকা-চট্টগ্রামের গাড়িগুলো নিরবচ্ছিন্নভাবে উপর দিয়ে চলে যেতে পারত, আর পদুয়ার বাজার এলাকায় বর্তমানের মতো মৃত্যু ফাঁদ তৈরি হতো না। নকশার এই বিচ্যুতি, অদূরদর্শী পরিকল্পনা আর স্বার্থসিদ্ধির কারসাজির ফল ভুগছে সাধারণ মানুষ। একের পর এক প্রাণ ঝরছে, কিন্তু দায়িত্বশীলরা নিশ্চুপ।
একটি সড়ক দুর্ঘটনা শুধু কিছু মানুষকে হত্যা করে না; এটি একটি পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ, অশ্রুসিক্ত প্রতিটি প্রহরকে চুরমার করে দেয়। শুক্রবারের দুর্ঘটনায়ও তাই হলো—এক পরিবারের হাসি মুছে গেল চিরতরে।
এখন প্রশ্ন হচ্ছে, আর কত লাশের মিছিল হলে প্রশাসনের ঘুম ভাঙবে? আর কত অকাল মৃত্যু হলে টেবিলের ফাইল থেকে বাস্তবের কাজ শুরু হবে? মানুষের জীবন কি এতই সস্তা যে সেটি দিয়ে বারবার প্রমাণ করতে হয় একটি স্থান কতটা বিপজ্জনক?
পদুয়ার বাজার ইউটার্নে আজকের দুর্ঘটনা কেবল একটি পরিবারের জন্য নয়, পুরো জাতির জন্য এক তীব্র আঘাত। এই আঘাত থেকে শিক্ষা না নিলে আগামীকাল হয়তো আবারও নতুন একটি পরিবার এমন মৃত্যুর ফাঁদে ধরা দেবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...