প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ধর্ম | প্রকাশ: 7 Sep 2025, 2:05 PM
মোঃ শরীফ উদ্দিনঃ
বর্ণাঢ্য আয়োজন ও বিপুল মানুষের অংশগ্রহণে সুফিধারার আধ্যাত্মিক প্রতিষ্ঠান দেওয়ানবাগ শরীফে পবিত্র ঈদ এ মিলাদুন্নবি (সা.) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৬ সেপ্টেম্বর ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে রাজধানীর আরামবাগে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে আশেকে রাসুল (সা.) সম্মেলন ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। হযরত মুহাম্মদ (সা.) এর ১৫শ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে দেওয়ানবাগ শরীফের পরিচালক ও মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুর এই অনুষ্ঠানের আয়োজন করেন।
মোরাকাবা ও মিলাদ শরীফের মাধ্যমে ভোর রাতে সম্মেলন শুরু হয়ে বিকেলে ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মাঃ আঃ) এর বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সম্মেলন শেষে একটি জমকালো আনন্দ র্যালি বের হয়ে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনে দেওয়া বক্তব্যে ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা বলেন, সৃষ্টি জগতের সবচেয়ে আনন্দের দিন হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। কারণ এই দিনে জগৎসমূহের রহমত হযরত মুহাম্মদ (সাঃ) জন্মগ্রহণ করেন। যার সাফায়াত ছাড়া উম্মতে মোহাম্মদীর মুক্তির ফয়সালা হবে না, তার জন্মদিনে আনন্দিত হওয়া অত্যন্ত রহমত ও বরকতের।
রাসুলের জন্মদিনে সর্বাধিক আনন্দিত হওয়ার আহ্বান জানিয়ে প্রফেসর ড. কুদরত এ খোদা বলেন, মুসলিম জাতি ভুলবশত মহানবী (সা.)-এর জন্মদিন পালনের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এই আনন্দের দিনে সাধ্য অনুযায়ী পরিবারের সদস্যদের নতুন কাপড় কিনে দেওয়া, ভালো খাবারের আয়োজন করা ও অধিনস্তদের বোনাস দেওয়ার আহ্বান জানান।
ঐতিহাসিক দলিল তুলে ধরে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ৮১তম দিনে ওফাত লাভ করেন এবং আখেরি চাহার সোম্বার পর তিনি জীবদ্দশায় আর কোন বুধবার পাননি। এতে ১লা রবিউল আউয়াল যে হযরত রাসুল (সা.) এর ওফাত দিবস এতে কোন সন্দেহ নেই। মহান সংস্কারক সৈয়দ মাহবুব-এ-খোদা (রহ.) মুসলিম জাতিকে এই ভুল ধরিয়ে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আনন্দ র্যালী শুরুর পূর্বে সংক্ষিপ্ত ভাষণে রাসুল প্রেমিকদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধের জোর আহ্বান জানান ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা।
দেশবরেণ্য আলেমগণ ঈদ এ মিলাদুন্নবী (সঃ) ও হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের ওপর আলোচনা করেন এবং শিল্পীগণ হামদ ও নাত পরিবেশন করেন। এই দিন সারা দেশের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ বাস, উত্তরাঞ্চলীয় জেলা গুলো থেকে ট্রেন, হাইএস, ও ছোট বড় রিজার্ভ গাড়ি নিয়ে আগের দিন বিকেল থেকে এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...