প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: নারী ও শিশু | প্রকাশ: 12 Sep 2025, 10:20 PM
গত ৭ সেপ্টেম্বর, কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হয় মা–মেয়ের নিথর দেহ। নিহতরা—তাহমিনা বেগম ফাতেমা (৫২) ও তার মেয়ে সুমাইয়া আফরিন (২৩), কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
সিসি ক্যামেরার ফুটেজ ঘেঁটে রহস্য উন্মোচন করে পুলিশ। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় কবিরাজ ও মাদ্রাসাশিক্ষক পরিচয়ধারী মোবারক হোসেন (৩৪)। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে—জিন তাড়ানোর নামে মেয়েকে ধর্ষণের চেষ্টা, এবং ধরা পড়ে যাওয়ায় মা–মেয়েকে হত্যা।
মোবারকের অপরাধের ইতিহাস নতুন নয়।
* ২৪ জুন ২০২৩ – ধর্মপুর মাদ্রাসায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা। ব্যর্থ হলে ছুরি দিয়ে হত্যার চেষ্টা।
* একই দিনে আরেক ছাত্রীকে টার্গেট করে।
* স্থানীয় সালিশে জরিমানা করে ধামাচাপা দেওয়া হয় অভিযোগ।
* ভুক্তভোগীর পরিবার পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে।
* আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সৌদি আরবে পালায় মোবারক।
প্রায় দুই বছর সৌদি পুলিশের হেফাজতে থাকার পর এ বছরের জুলাইয়ে দেশে ফিরে আসে মোবারক। তখনো আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে নতুন করে মাদ্রাসা চালু করে এবং কবিরাজির নামে আবারও প্রতারণা শুরু করে।
সেখানেই পরিচয় ঘটে তাহমিনা ও সুমাইয়ার সঙ্গে। জিন তাড়ানো, ঝাড়ফুঁকের নামে তাদের ঘরে যাতায়াত বাড়ায় সে।
গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে মোবারক জানায়—
-
প্রথমে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।
-
মা দেখে ফেলায় তাকে বালিশচাপা দেয়।
-
এরপর মেয়েকেও গলা টিপে হত্যা করে।
প্রশ্ন উঠছে—
-
ধর্ষণচেষ্টা মামলায় পরোয়ানা জারি থাকা সত্ত্বেও কেন এতদিন সে ধরা পড়েনি?
-
স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক ছত্রছায়া কি তাকে রক্ষা করেছে?
-
যদি প্রথম অপরাধেই আইন দৃঢ় হতো, তবে আজ কি দুইজন নিরপরাধ প্রাণ হারাত?
অ্যাডভোকেট হারুনুর রশিদ সবুজের ভাষায়, “এই হত্যাকাণ্ড আমাদের বিচার ব্যবস্থার ফাঁকফোকরের নির্মম পরিণতি।”
কালিয়াজুড়ি এলাকার বাসিন্দারা বলছেন, “মোবারক মেয়ে পটানোর কালোজাদু করত। লোকজন তার কাছে আসত ঝাড়ফুঁকের জন্য। অনেকেই বিশ্বাস করত, আবার অনেকে ভয় পেত। অথচ এর আড়ালে চলত তার অন্ধকার কাজ।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেলেই চার্জশিট দাখিল করা হবে। আপাতত একমাত্র আসামি হিসেবে মোবারককেই দায়ী করছে তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...