প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: অর্থনীতি | প্রকাশ: 24 Oct 2025, 1:14 AM
খাজিনা আক্তার, কুমিল্লা।।
"আস্থার শক্তিতে উন্নয়নের প্রতিশ্রুতি — সোনারগাঁও স্টিলস লিমিটেডের রিটেইলার মিট —২০২৫ কুমিল্লায়।"
“আপনার আস্হা আমাদের শক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত বৃহস্পতিবার ,২৩ ,অক্টোবর, ২০২৫ তারিখে কুমিল্লায় Sonargaon Steel Ltd. এর উদ্যোগে অত্র অঞ্চলের (চাঁদপুর, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম মিরসরাই, কুমিল্লা সদর) ডিলার, রিটেইলার, ইঞ্জিনিয়ার, কন্টাক্টর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে “রিটেইলার মিট – ২০২৫” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাতটায় পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মাওলানা মোঃ হানিফ। তিনি বলেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, সুদকে করেছে হারাম। আমাদের প্রিয় নবী (স.) নিজে ব্যবসা করেছেন এবং অন্যকে ব্যবসা করার জন্য উৎসাহ দিয়েছেন।
অতিথিদের আসনগ্রহণ ও ফুল দিয়ে বরণ করার পর ব্যবসায়ীদের সংক্ষিপ্ত পরিচিতি পর্ব শুরু হয়।
বিশেষ অতিথি রহিম গ্রুপের হেড অফ অডিট জনাব মোঃ আজাদ হোসাইন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ৬৭ বছর ধরে এই গ্রুপের ব্রান্ড ভেল্যু ভালো বলেই এই গ্রুপ টিকে আছে।
বিশেষ অতিথি জনাব হাফিজুর রহমান রিপন (ডিজিএম, সোনারগাঁও স্টিলস লিমিটেড) এই গ্রুপের পণ্যের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বলেন, এই গ্রুপের পণ্য আধুনিক টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়। ব্যবসায়ীদেরকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান করেন যেন তাদের ব্যবসার উন্নতি ঘটে দ্রুত গতিতে।
ম্যানেজিং ডিরেক্টর মারুফ মহসিন ভিডিও কনফারেন্সে বলেন, তাদের পণ্যের উপর মানুষের আস্হা বহু পুরানো। তিনি বলেন, “আমাদের জার্নি মাত্রই শুরু, এখনও শেষ হয়নি।” এই ব্রান্ড যেন জেলা উপজেলায় ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
ডিলারদের মধ্যে একজন বলেন, ব্যবসাকে সহজ করার জন্য তারা সাধ্যমত কাজ করছেন। রডের ডিলার মাইনুল আরেফিন তমাল বলেন, “এই গ্রুপের পণ্যের ব্যবহার বহু বেড়েছে, এখন দরকার ব্রান্ডিং।”
এরপর বক্তব্য পেশ করেন সভাপতি রহিম গ্রুপের HOA জনাব মোঃ গোলাম সারোয়ার। তিনি বলেন, “আমাদের গ্রুপের ফাউন্ডার বেশি প্রচারমুখী ছিলেন না। থার্ড জেনারেশন এখন ব্রান্ডিং নিয়ে কাজ করছে।” এই রকম প্রোগ্রাম জাতীয় পর্যায়ে করার কথাও তিনি প্রকাশ করেন।
এরপর বক্তব্য পেশ করেন প্রধান অতিথি প্রকৌশলী মোঃ আবু সায়েম ভূঁইয়া। তিনি বলেন, “ব্রান্ডের চেয়েও স্ট্রেন্থ বেশি দরকার।” আরও বলেন, “যে স্টীলে যত ফরেন বডি কম থাকে, সেই স্টিলই তত বেশি ইফেক্টিভ।”
তিনি দেশীয় পণ্য ব্যবহারে অধিক জোর দিয়ে বক্তব্য রাখেন এবং বলেন, দেশি পণ্য যেন আগে প্রায়োরিটি পায়—সেই বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে প্রায় শতাধিক পেশাজীবী অংশগ্রহণ করেন। রিটেইলার মিট অনুষ্ঠানটিতে Sonargaon Steels Ltd. এর সকল পণ্যের (SSL-345 Angle, Channel, Square Bar, Palin Bar, Flat Bar) পরিদর্শন, পণ্যের ব্যবহার সম্পর্কে ধারণা ও পণ্যের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, RAHIM GROUP ১৯৫৮ সাল হতে বাংলাদেশে উন্নত মানের ও যুগোপযোগী প্রযুক্তির বিভিন্ন স্টিল সেকশন আইটেম বাজারজাতকরণ করে আসছে। RAHIM GROUP-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান হলো Sonargaon Steels Ltd.
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ আবু সায়েম ভূঁইয়া (নির্বাহী প্রকৌশলী, কুমিল্লা সিটি কর্পোরেশন); সভাপতি রহিম গ্রুপের HOA জনাব মোঃ গোলাম সারোয়ার; বিশেষ অতিথি জনাব হাফিজুর রহমান রিপন (ডিজিএম, সোনারগাঁও স্টিলস লিমিটেড); বিশেষ অতিথি রহিম গ্রুপের হেড অফ অডিট জনাব মোঃ আজাদ হোসাইনসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীদের মধ্যে গিফট প্রদান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি পর্ব শেষ হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...