প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: সংগঠন | প্রকাশ: 24 Oct 2025, 5:09 PM
খাজিনা আক্তার কুমিল্লা ।।
তরুণদের উদ্যম, দায়িত্ববোধ ও সমাজসেবার চেতনায় উজ্জীবিত হয়ে ২৪ অক্টোবর, শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হলো রোটার্যাক্ট ক্লাব কুমিল্লা মহানগরের ১৬৫তম সভা।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রো. রাব্বী খন্দকার হৃদয়। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান, পাঠ করেন ক্লাব সেক্রেটারি আজিম উল্যাহ হানিফ। এরপর সমবেত কণ্ঠে বাজে জাতীয় সংগীতের সুর—যার ভেতর দিয়ে তরুণদের হৃদয়ে জেগে ওঠে দেশপ্রেমের অনন্ত ছোঁয়া। সংগঠনের প্রত্যয় পাঠ করেন ভাইস প্রেসিডেন্ট রো. খাজিনা আক্তার খাজি, যার কণ্ঠে প্রতিধ্বনিত হয় মানবতার দীপ্ত আহ্বান— “সেবা যেখানে, সেখানেই আমাদের পরিচয়।”
সভায় বক্তব্য রাখেন ক্লাবের পিপি রো. পিন্টু চন্দ্র সরকার, আইপিপি সাবেকুন মজুমদার সনি, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর খাদিজা ইয়াসমীন মনি, ও ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর আহমেদ অন্তর প্রমুখ। তারা প্রত্যেকে রোটারাক্ট আন্দোলনের আদর্শ, তরুণ সমাজের ভূমিকা ও সামাজিক পরিবর্তনে নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
পুরো সভাজুড়ে তরুণদের চোখেমুখে ছিল প্রেরণার দীপ্তি, আর কথায় ছিল দায়িত্বের সুর। চলমান কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ প্রকল্প পরিকল্পনার মধ্য দিয়ে সভাটি হয়ে ওঠে এক প্রেরণাদায়ক মিলনমেলা।
সভা শেষে ঘোষণা দেওয়া হয়, আসন্ন ১৬৬তম সভা আগামী ১৪ নভেম্বর, শুক্রবার একই স্থানে — কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃত...
কুমিল্লায় সংস্কৃতি অঙ্গনের শিল্পী, সাহিত্যিক ও সুধীজনদের মিলনমেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলাহার...
‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে...
কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবনের অবস্থান নিয়ে চলমান বিতর্কে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার ওপর গু...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী...
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্...
হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বি...
কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে সিএনজি অটোরিকশা চালক মো. হৃদয় (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ...
পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুমিল্লার বরুড়ায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ...
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোন...
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট...
ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে...
ইরানে একসঙ্গে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছ...
৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই...
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকার ক্ষতিপূরণ বিতরণে অনিয়ম ও কমিশন বাণি...
বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয়
বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আয়োজনে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। বিশ্বখ্যাত নৃত...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভি...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উদবাতুল বারী আবু। তি...
চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সা...
কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন...
ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে ম...
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: ক্যানসার শুধু একটি রোগ নয়, অনেক পরিবারের জন্য এটি দীর্ঘ সংগ্রাম ও অর...