প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 3 Nov 2025, 10:10 PM
শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে অন্তত একটি বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ভাষাবিজ্ঞান বিভাগের আয়োজিত নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভাষাবিজ্ঞান বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের এমএ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে। বিভাগীয় চেয়ারপার্সন ড. মনিরা বেগম সভাপতিত্ব করেন। এতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইনজামাম, আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ড. মাশরুর ইমতিয়াজ।
ড. সায়মা হক বিদিশা বলেন,
“মেধা ও কঠোর পরিশ্রমের ফলেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তবে এখানেই থেমে গেলে চলবে না—এই অধ্যবসায়ের ধারাবাহিকতা বিশ্ববিদ্যালয়জীবনজুড়েই বজায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি হওয়ার পর নিয়মিত পড়াশোনায় শৃঙ্খলা বজায় রাখতে পারে না, ফলে প্রত্যাশিত ফলাফল অর্জন হয় না। তাই শুরু থেকেই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি যত্নবান হতে হবে।
ড. বিদিশা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার তাগিদ দিয়ে বলেন,
“বর্তমান বিশ্ব প্রতিযোগিতার। হতাশ না হয়ে নিজেদের দক্ষ করে তুলতে হবে। সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়েই নিজেদের উন্নত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।”
তিনি শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় এবং সৃজনশীলতার মাধ্যমে আত্মনির্ভর হয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং বলেন,
“দক্ষতা বাড়াতে একটি বিদেশি ভাষা শেখা আজ সময়ের দাবি। এটি শুধু জ্ঞানের ক্ষেত্রেই নয়, পেশাগত জীবনের সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...