প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 3 Nov 2025, 9:55 PM
নেপালের পশ্চিমাঞ্চলের পানবাড়ি পর্বতে অভিযান চালানোর সময় দুই ইতালীয় পর্বতারোহী নিখোঁজ হয়েছেন। দেশটির পর্যটন বিভাগ আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় মোন্থা অঞ্চলের আবহাওয়া বিপর্যস্ত করে তোলার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
বার্তা সংস্থা এএফপি জানায়, নিখোঁজ দুই আরোহীর নাম স্তেফানো ফারোনাতো ও আলেসান্দ্রো কাপুটো। তারা তিন সদস্যের একটি অভিযাত্রী দলের অংশ ছিলেন, যারা ৬,৮৮৭ মিটার (২২,৫৯৫ ফুট) উচ্চতার পানবাড়ি পর্বত জয় করার চেষ্টা করছিলেন।
নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম জানান, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তিনি বলেন,
“তীব্র তুষারপাতের কারণে তারা ক্যাম্প–১ এ আটকে পড়েন, এবং শনিবার থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।”
দলের নেতৃত্বে থাকা অপর এক পর্বতারোহী, যিনি বেস ক্যাম্পে অবস্থান করছিলেন, তাকে রোববার হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে গৌতম জানান।
গত সপ্তাহে ঘূর্ণিঝড় মোন্থা নেপালে প্রবল বৃষ্টি ও ভারী তুষারপাত ঘটায়, যার প্রভাবে দেশটির বিভিন্ন হিমালয়ান ট্রেকিং রুটে বহু পর্যটক ও আরোহী আটকা পড়ে।
উদ্ধার অভিযান বর্তমানে প্রতিকূল আবহাওয়া ও দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...