প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Dec 2025, 10:52 PM
কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘আমার স্বপ্ন আমার কুমিল্লা’ শীর্ষক মুক্ত সংলাপে মনিরুল হক চৌধুরী কুমিল্লা শহর ও বিভাগের উন্নয়নের তার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছেন।
মনিরুল হক চৌধুরী বলেন, “কুমিল্লা নগরকে সাজাতে শুধুমাত্র এককেন্দ্রিক উন্নয়ন যথেষ্ট নয়। সামগ্রিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে শহর ও অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে।” তিনি কুমিল্লার ইতিহাস ও গুরুত্ব উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে উপেক্ষিত কুমিল্লা বিভাগের দাবি অগ্রাধিকার ভিত্তিতে আদায় করা হবে।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম সরাসরি রেললাইন চালুর জন্য ইতিমধ্যেই এডিবি অনুমোদন দিয়েছে। এছাড়া কুমিল্লার বিমানবন্দর পুনরায় চালু করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন, যা বিদেশগামী মানুষের সুবিধা নিশ্চিত করবে। শহর বিকেন্দ্রীকরণ, কুমিল্লা মেডিকেল কলেজের উন্নয়ন ও যানজট নিরসনের পরিকল্পনাও তিনি তুলে ধরেছেন।
মনিরুল হক চৌধুরী কুমিল্লা সিটিকে মেট্রোপলিটন সিটিতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে বলেন, নগরীর পানি নিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত নতুন রাস্তাসহ শহরের পূর্ণাঙ্গ পরিকল্পনা করা হয়েছে। তিনি লালমাই পাহাড়কে কেন্দ্র করে ইকো টুরিজম হাব গড়ে তোলার এবং ড. আখতার হামিদ খানের স্মৃতিবিজড়িত কোটবাড়ি এলাকায় ‘এএইচকে স্যাটেলাইট সিটি’ স্থাপনের পরিকল্পনার কথাও জানান।
সংলাপে তাঁর লিখিত গ্রন্থ ‘আমার কুমিল্লা আমার স্বপ্ন’ এর মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থে বন্যা প্রতিরোধ, ইপিজেড বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানির ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, আইটি ভিলেজ, টুরিজম হাব, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণসহ নানা উন্নয়নমূলক পরিকল্পনা সংক্ষেপে তুলে ধরা হয়েছে।
সংলাপে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক ও আইনজীবীসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা-৫ আসনে ৫৮ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ দাবি, দখল–নাশকতার আশ...
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের অন্তত ৫৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিকল্পি...
ফেনীতে যুবদল নেতার খামারে সেনাবাহিনীর অভিযান বিদেশি পিস্তল ও...
ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস...
কুমিল্লা রাজনীতিতে আলোচিত নাম হাজী আমিন উর রশীদ ইয়াছিন দলীয়...
কুমিল্লার বিএনপি রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত ও প্রভাবশালী নেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন আবারও আলোচ...
ভোটের প্রস্তুতিতে কুমিল্লা প্রস্তুত ১ হাজার ৪৯১ কেন্দ্রে পৌঁ...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলায় শুরু হয়েছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয়...
একই দিনে দুই ভোট সংসদ নির্বাচন ও গণভোটে নতুন ইতিহাসের দ্বারপ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল। পরিবর্তিত...
“দল বাঁচিয়েছি ত্যাগে, দখল নিয়েছে চাঁদাবাজরা”—দেবীদ্বারে বিএন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থ...
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মঞ্জুরুল আহসান মুন্সী: ‘বক্তব্য...
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও স...
সমালোচনার মুখে পিছু হটল ইসি ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি
নানা মহলের আপত্তি ও রাজনৈতিক চাপের মুখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে আগের অবস্থান থেকে সরে এল...
গভীর রাতে রহস্যময় অভিযানে কুমিল্লায় পুকুর সেঁচে উদ্ধার আগ্নে...
কুমিল্লার সদর উপজেলার কটক বাজার এলাকায় গভীর রাতে পরিচালিত অভিযানে পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্ন...
প্রবাসীর পৃষ্ঠপোষকতায় আড্ডা ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী উত...
কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা আব্দুল বাতেনের উদ্যোগে কুমিল্লার আড্ডা ইউনিয়নে ধানের শীষ...
‘রাষ্ট্রপতি পদ কোনো পুরস্কার নয়, এটি আমানত’—ক্ষমতা প্রসঙ্গে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি পদে কাকে দেখা যেতে পারে—এমন প্রশ্নে সরাসরি কোনো না...
‘দেশ কারও পারিবারিক উত্তরাধিকার নয়’—তরুণদের হাতে নতুন বাংলাদ...
জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ তুলে দিতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামী...