প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Dec 2025, 11:01 PM
কুমিল্লায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গতকাল শুক্রবার একটি বিক্ষোভ মিছিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে নগরীর ঝাউতলা ছাতা মসজিদ প্রাঙ্গণ থেকে কর্মসূচি শুরু হয়ে পুলিশ লাইন ছাতা মসজিদে নিহতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর ইনকিলাব মঞ্চের সদস্য ও সাধারণ মুসল্লিরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর ঝাউতলা ও বাদুরতলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড় পূবালী চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির’, ‘গোলামি না আজাদি’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে দেন।
পূবালী চত্বরে আয়োজিত সমাপনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসানসহ ইনকিলাব মঞ্চের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, "শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ছিলেন। তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না।"
তারা সরকারের প্রতি সতর্ক করে বলেন, "ছাত্রদের রক্তের সাথে বেইমানি করবেন না। খুনিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
উল্লেখ্য, শরীফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে নির্বাচনী গণসংযোগ শেষে ১২ ডিসেম্বর চলন্ত রিকশায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা-৫ আসনে ৫৮ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ দাবি, দখল–নাশকতার আশ...
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের অন্তত ৫৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিকল্পি...
ফেনীতে যুবদল নেতার খামারে সেনাবাহিনীর অভিযান বিদেশি পিস্তল ও...
ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস...
কুমিল্লা রাজনীতিতে আলোচিত নাম হাজী আমিন উর রশীদ ইয়াছিন দলীয়...
কুমিল্লার বিএনপি রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত ও প্রভাবশালী নেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন আবারও আলোচ...
ভোটের প্রস্তুতিতে কুমিল্লা প্রস্তুত ১ হাজার ৪৯১ কেন্দ্রে পৌঁ...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলায় শুরু হয়েছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয়...
একই দিনে দুই ভোট সংসদ নির্বাচন ও গণভোটে নতুন ইতিহাসের দ্বারপ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল। পরিবর্তিত...
“দল বাঁচিয়েছি ত্যাগে, দখল নিয়েছে চাঁদাবাজরা”—দেবীদ্বারে বিএন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থ...
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মঞ্জুরুল আহসান মুন্সী: ‘বক্তব্য...
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও স...
সমালোচনার মুখে পিছু হটল ইসি ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি
নানা মহলের আপত্তি ও রাজনৈতিক চাপের মুখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে আগের অবস্থান থেকে সরে এল...
গভীর রাতে রহস্যময় অভিযানে কুমিল্লায় পুকুর সেঁচে উদ্ধার আগ্নে...
কুমিল্লার সদর উপজেলার কটক বাজার এলাকায় গভীর রাতে পরিচালিত অভিযানে পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্ন...
প্রবাসীর পৃষ্ঠপোষকতায় আড্ডা ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী উত...
কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা আব্দুল বাতেনের উদ্যোগে কুমিল্লার আড্ডা ইউনিয়নে ধানের শীষ...
‘রাষ্ট্রপতি পদ কোনো পুরস্কার নয়, এটি আমানত’—ক্ষমতা প্রসঙ্গে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি পদে কাকে দেখা যেতে পারে—এমন প্রশ্নে সরাসরি কোনো না...
‘দেশ কারও পারিবারিক উত্তরাধিকার নয়’—তরুণদের হাতে নতুন বাংলাদ...
জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ তুলে দিতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামী...