প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jan 2026, 9:19 PM
দেশের কৃষি ও পরিবেশ আন্দোলনে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পরিবেশবিদ মতিন সৈকতকে প্রদান করা হয়েছে “ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৫” সম্মাননা ও ফেলোশিপ।
১৪ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনদের হাতে সম্মাননা, পুরস্কার ও ফেলোশিপ তুলে দেওয়া হয়। এই আয়োজনে কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, নিরাপদ খাদ্য আন্দোলন, নদী-খাল-জলাধার রক্ষা, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু বিষয়ে জনসচেতনতা তৈরিতে দীর্ঘদিনের অবদানের জন্য মতিন সৈকতকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
অনুন্নত ও স্বল্প উৎপাদনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা, টেকসই ও কৃষকবান্ধব প্রযুক্তির বিস্তার এবং প্রতীকি মূল্যে বোরো ধানে সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে গ্রামীণ জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তিনি প্রশংসিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. নাসার ইউ আহমেদ এবং চায়নিজ ল্যাঙ্গুয়েজ বিভাগের অধ্যাপক লিউ ইউ ইউনলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএএলডিআরসি-এর সেক্রেটারি জেনারেল প্রফেসর লুৎফর রহমান জয়।
এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিদেশি অতিথি, প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মতিন সৈকত বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর জাতীয় পরিষদের সদস্য এবং বাংলাদেশ পরিবেশ স্কুলের প্রতিষ্ঠাতা। পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও প্রসারে অবদানের জন্য তিনি দুইবার জাতীয় কৃষি পদক লাভ করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জাতীয় পরিবেশ পদকসহ কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সিআইপি ও এআইপি খেতাবে ভূষিত হয়েছেন।
তিন দশকেরও বেশি সময় ধরে কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বিষমুক্ত ফসল উৎপাদন এবং সামাজিক উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার দাউদকান্দির আদমপুর গ্রামের এই কৃতিসন্তান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ছন্দের মন ইসরাত মুনতাহা
মন আনমনা হয় যখন,ছন্দের পাড়ায় আসে তখন। লেখালেখির এই দুনিয়ায়, মন খারাপ হেসে হারায়।মন উদাসীন...
ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে 'আরাফাত রহমান কো...
মোহাম্মদ মাসুদ মজুমদার।।সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরি...
স্ত্রীর মৃত্যুকে ঘিরে মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী
স্ত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। রো...
অপপ্রচার ও ‘টার্গেটিং’-এর অভিযোগে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী
নিজেকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার ও মানহানির চেষ্টার অভিযোগ তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাব...
তেহরানে ভোরের বজ্রপাত—ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় নিহত খা...
ইরানের রাজধানী তেহরানে ভোরবেলায় আকস্মিক ও সমন্বিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে ই...
কুমিল্লা শ্রীশ্রী চণ্ডী মুড়া সেবাশ্রমে ৫৬তম বাৎসরিক উৎসব ২৫...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। কুমিল্লা লালমাই উপজেলাধীন পাহাড়চূড়ায় অবস্থিত সপ্তম শতা...
কুমিল্লায় কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণত নতুন-...
মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা
সলিল রঞ্জন বিশ্বাস , বরুড়া কুমিল্লার বরুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ এ জাতীয় পর্য...
কুমিল্লা অঞ্চলে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট...
নয়ন দেওয়ানজী।।স্কাউট আন্দোলনের শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্বগুণ যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো...
বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরুড়া প্রতিনিধি ||পবিত্র মাহে রমজান উপলক্ষে বরুড়া থানা প্রেসক্লাব এর উদ্যোগে কুমিল্লার বরুড়ায় এক ইফত...
নরসিংদীতে তরুণী হত্যায় নতুন মোড় গ্রেপ্তার ৫, অধরা মূল হোতা ন...
নরসিংদীতে ধর্ষণের ঘটনা আড়াল করতে এক তরুণীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তদন্তে নতুন অগ্রগতি পেয়েছে...
কবে হচ্ছে ঈদ জ্যোতির্বিদদের হিসাবে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের হিসাব অনুযায়ী, চল...