প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 15 Jan 2026, 9:21 PM
ক্রিকেটারদের দাবির মুখে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা অচলাবস্থার প্রেক্ষাপটে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বোর্ড। একই সঙ্গে ক্রিকেটারদের আন্দোলনের জেরে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেওয়া হবে। তবে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের অনড় অবস্থান এবং ম্যাচ বয়কট অব্যাহত থাকায় শেষ পর্যন্ত সেই কঠোর পথেই হাঁটল বোর্ড।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই ফ্রাঞ্চাইজিদের কাছে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হবে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। আজ থেকেই বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও, অনিশ্চয়তার কারণে একটি ম্যাচও মাঠে গড়ায়নি।
এদিন দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচ এবং সন্ধ্যা ছয়টায় মিরপুরে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের নির্ধারিত ম্যাচ—দুটিই বাতিল হয় ক্রিকেটারদের অংশগ্রহণ না থাকায়।
সব মিলিয়ে ক্রিকেটারদের আন্দোলন ও বোর্ডের কঠোর অবস্থানের সংঘাতে বিপিএল এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে। কবে মাঠে ফিরবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ—তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ছন্দের মন ইসরাত মুনতাহা
মন আনমনা হয় যখন,ছন্দের পাড়ায় আসে তখন। লেখালেখির এই দুনিয়ায়, মন খারাপ হেসে হারায়।মন উদাসীন...
ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে 'আরাফাত রহমান কো...
মোহাম্মদ মাসুদ মজুমদার।।সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরি...
স্ত্রীর মৃত্যুকে ঘিরে মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী
স্ত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। রো...
অপপ্রচার ও ‘টার্গেটিং’-এর অভিযোগে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী
নিজেকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার ও মানহানির চেষ্টার অভিযোগ তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাব...
তেহরানে ভোরের বজ্রপাত—ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় নিহত খা...
ইরানের রাজধানী তেহরানে ভোরবেলায় আকস্মিক ও সমন্বিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে ই...
কুমিল্লা শ্রীশ্রী চণ্ডী মুড়া সেবাশ্রমে ৫৬তম বাৎসরিক উৎসব ২৫...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। কুমিল্লা লালমাই উপজেলাধীন পাহাড়চূড়ায় অবস্থিত সপ্তম শতা...
কুমিল্লায় কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণত নতুন-...
মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা
সলিল রঞ্জন বিশ্বাস , বরুড়া কুমিল্লার বরুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ এ জাতীয় পর্য...
কুমিল্লা অঞ্চলে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট...
নয়ন দেওয়ানজী।।স্কাউট আন্দোলনের শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্বগুণ যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো...
বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরুড়া প্রতিনিধি ||পবিত্র মাহে রমজান উপলক্ষে বরুড়া থানা প্রেসক্লাব এর উদ্যোগে কুমিল্লার বরুড়ায় এক ইফত...
নরসিংদীতে তরুণী হত্যায় নতুন মোড় গ্রেপ্তার ৫, অধরা মূল হোতা ন...
নরসিংদীতে ধর্ষণের ঘটনা আড়াল করতে এক তরুণীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তদন্তে নতুন অগ্রগতি পেয়েছে...
কবে হচ্ছে ঈদ জ্যোতির্বিদদের হিসাবে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের হিসাব অনুযায়ী, চল...