প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jan 2026, 9:22 PM
আগামী ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ডিগবাজি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে সরবতা বেড়েছে। কর্মসূচিকে সফল করতে আগাম প্রস্তুতি শুরু করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
এই প্রস্তুতির অংশ হিসেবে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও তারেক রহমানের পরিচালক (সমন্বয়ক) সিএসএফ ক্যাপ্টেন গনিউল আজমের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সুয়াগাজী ডিগবাজি মাঠ পরিদর্শন করেন। এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাঠ পরিদর্শনকালে নেতারা সমাবেশস্থলের ধারণক্ষমতা, মঞ্চ স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা এবং আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের যাতায়াত সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, তারেক রহমানের এই সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
দলীয় নেতারা আশা প্রকাশ করেন, তারুণ্যের প্রতীক তারেক রহমানের এই জনসভা কুমিল্লায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করবে এবং আগামীর বাংলাদেশ গঠনে রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ছন্দের মন ইসরাত মুনতাহা
মন আনমনা হয় যখন,ছন্দের পাড়ায় আসে তখন। লেখালেখির এই দুনিয়ায়, মন খারাপ হেসে হারায়।মন উদাসীন...
ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে 'আরাফাত রহমান কো...
মোহাম্মদ মাসুদ মজুমদার।।সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরি...
স্ত্রীর মৃত্যুকে ঘিরে মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী
স্ত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। রো...
অপপ্রচার ও ‘টার্গেটিং’-এর অভিযোগে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী
নিজেকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার ও মানহানির চেষ্টার অভিযোগ তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাব...
তেহরানে ভোরের বজ্রপাত—ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় নিহত খা...
ইরানের রাজধানী তেহরানে ভোরবেলায় আকস্মিক ও সমন্বিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে ই...
কুমিল্লা শ্রীশ্রী চণ্ডী মুড়া সেবাশ্রমে ৫৬তম বাৎসরিক উৎসব ২৫...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। কুমিল্লা লালমাই উপজেলাধীন পাহাড়চূড়ায় অবস্থিত সপ্তম শতা...
কুমিল্লায় কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণত নতুন-...
মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা
সলিল রঞ্জন বিশ্বাস , বরুড়া কুমিল্লার বরুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ এ জাতীয় পর্য...
কুমিল্লা অঞ্চলে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট...
নয়ন দেওয়ানজী।।স্কাউট আন্দোলনের শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্বগুণ যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো...
বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরুড়া প্রতিনিধি ||পবিত্র মাহে রমজান উপলক্ষে বরুড়া থানা প্রেসক্লাব এর উদ্যোগে কুমিল্লার বরুড়ায় এক ইফত...
নরসিংদীতে তরুণী হত্যায় নতুন মোড় গ্রেপ্তার ৫, অধরা মূল হোতা ন...
নরসিংদীতে ধর্ষণের ঘটনা আড়াল করতে এক তরুণীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তদন্তে নতুন অগ্রগতি পেয়েছে...
কবে হচ্ছে ঈদ জ্যোতির্বিদদের হিসাবে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের হিসাব অনুযায়ী, চল...