প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 21 Jun 2025, 10:59 PM
কুমিল্লা, ২১ জুন ২০২৫:
"এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম"—এই প্রতিপাদ্যকে ধারণ করে পরম্পরায় কুমিল্লার উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫ উদযাপন করা হয় শনিবার বিকেলে দেশপ্রিয় কনভেনশন সেন্টারে। শিশু, কিশোরসহ বিভিন্ন বয়সী আগ্রহী অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণোচ্ছল মিলনমেলা।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে সংহতি প্রকাশ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী কবি ফখরুল রচি, জাপান প্রবাসী লেখক প্রবীর বিকাশ সরকার, বিশিষ্ট সাংবাদিক মাশুক আলতাফ চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক অনিমা মজুমদার, থিওসফিক্যাল সোসাইটি কুমিল্লার সচিব চন্দন দাস, সাংস্কৃতিক সংগঠক খায়রুল আজিম শিমুল, নজরুল ইন্সটিটিউট-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন, সমাজকর্মী নেলী দত্ত, আল মামুন, মুক্তি সাহা এবং সাংবাদিক আবু সুফিয়ান প্রমুখ।যোগব্যায়াম ও মেডিটেশন সেশন পরিচালনা করেন পরম্পরায় একাডেমির পরিচালক, আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন। শরীর ও মনের সুসমন্বয়ের বার্তা ছড়িয়ে দিয়ে অংশগ্রহণকারীদের তিনি যোগব্যায়ামের মূল চেতনার সঙ্গে পরিচয় করিয়ে দেন।অনুষ্ঠানে পরম্পরায়-এর শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর প্রার্থনামূলক কবিতার আবৃত্তি পরিবেশনা শ্রোতামণ্ডলীতে অনুপ্রেরণার সঞ্চার করে।
যোগব্যায়ামের আদি পথপ্রদর্শক 'আদি যোগী'-কে উৎসর্গ করে সৃজনশীল নৃত্য পরিবেশন করে ‘স্মরণিকা’, যা দর্শকদের মন জয় করে নেয়।সাংগঠনিক শৃঙ্খলা ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপন্তী ও আরিয়া।সার্বিকভাবে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫-এর এই আয়োজন কুমিল্লায় এক নতুন মাত্রা যোগ করে, যেখানে যোগব্যায়ামের মাধ্যমে সুস্থতা, ঐক্য ও আত্মজাগরণের বার্তা ছড়িয়ে পড়ে এক আত্মিক পরিবেশে।
— খাজিনা খাজি, কবি ও সাংগঠনিক সম্পাদক ,কুমিল্লা কবি পরিষদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...