প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 6 Jun 2025, 2:28 AM
দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষা, শতচেষ্টা আর অগণিত হৃদয়ভাঙা মুহূর্তের অবসান ঘটিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ ধরা দিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে। রুদ্ধশ্বাস ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের ২০২৫ আসরের চ্যাম্পিয়ন হলো বিরাট কোহলির দল।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৩০ রান, কিন্তু জস হ্যাজলউডের ঠাণ্ডা মাথার বোলিংয়ে দ্বিতীয় বলটাও রানে রূপ নেয়নি। সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও শশাঙ্ক সিং সেই রান না নেওয়ার সিদ্ধান্ত নেন—তখনই গ্যালকুলেটরে হিসাব মেলাতে শুরু করে দর্শকরা। চার বলে ২৯ রান? অসম্ভব!
এমন মুহূর্তেই ক্যামেরা খুঁজে নেয় এক অভিব্যক্তির প্রতিচ্ছবি—দুই হাতে মুখ ঢেকে রেখেছেন বিরাট কোহলি। সেই চোখে আনন্দাশ্রু, হৃদয়ের ভার লাঘবের জল। গ্যালারিতে তখন যেন আগুন জ্বলে উঠেছে উৎসবের মশাল। চারপাশে বাঁধভাঙা উল্লাস, ঢাকের বোলের মতো গর্জে ওঠা সমর্থককণ্ঠ।
শেষ বলে ছক্কা হাঁকালেন শশাঙ্ক, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। গ্যালারি, মাঠ, টেলিভিশনের পর্দা—সব কিছুই এক ফ্রেমে বন্দি হলো কোহলির আনন্দময় উদযাপনে। সবার আগে ছুটে এলেন ফিল সল্ট, কোহলিকে কোলে তুলে নিলেন যেন ট্রফির চেয়েও মূল্যবান কিছু পেয়েছেন তিনি। এরপর ডাগআউট থেকে ছুটে এলেন এবি ডি ভিলিয়ার্স, এক আলিঙ্গনে মিলল দুই কিংবদন্তির আবেগ। হাজির হলেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলও—গলা মিলিয়ে বললেন, "You deserve it, champ!"
সব শেষে মাঠে পা রাখলেন বলিউড দিভা, কোহলির জীবনসঙ্গিনী আনুশকা শর্মা। স্বামীর গলায় জড়িয়ে ধরলেন, দু’জনের চোখেই তখন জল, কিন্তু সেটি ছিল ইতিহাসের সাক্ষী আনন্দাশ্রু।
বিরাট কোহলি—এই এক নামেই যেন পুরো গল্পের সারসংক্ষেপ।
আইপিএলের প্রথম আসর থেকেই আরসিবি'র প্রতি অটুট ভালোবাসা, মাঝেমধ্যে ব্যর্থতা, তিনবার ফাইনালের হতাশা—সব ছাপিয়ে এই এক রাতে পূর্ণতা পেল তাঁর আইপিএল অধ্যায়। জাতীয় দলের হয়ে জয় করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি—কেবল আইপিএলের শিরোপাই ছিল অধরা।
আজ সেই অপূর্ণতাও পূর্ণ হলো।
এটা শুধুমাত্র এক দলের জয় নয়, এটা এক অধ্যায়ের পরিসমাপ্তি, এক কিংবদন্তির প্রাপ্তি, আর লক্ষ কোটি আরসিবি ভক্তদের স্বপ্নপূরণ। লাল-কালো রঙে মোড়া মোতেরার আকাশ আজ সাক্ষী থাকলো এক ঐতিহাসিক সন্ধ্যার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—চ্যাম্পিয়ন, অবশেষে!
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...