প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 22 Dec 2025, 8:48 PM
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘নাগরিক শক্তি’র এক বিভাগীয় নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশি তদন্তের সঙ্গে ভুক্তভোগীর বক্তব্যের অমিল নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সামনে আসা তথ্য বলছে, ঘটনাটি যতটা সরল মনে হয়েছিল, বাস্তবে তা ততটাই জটিল।
সোমবার(২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদসংলগ্ন একটি ভাড়া ভবনে গুলিবিদ্ধ হন নাগরিক শক্তির বিভাগীয় নেতা মোতালেব শিকদার। গুলিটি তার কানের সামান্য ওপর দিয়ে মাথার চামড়া ছুঁয়ে বেরিয়ে যায়। আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ জানান, সিটিস্ক্যানসহ প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন হয়েছে। গুলিতে ভেতরে কোনো গুরুতর ক্ষতি হয়নি এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
তবে ঘটনার বিবরণ নিয়ে প্রথম থেকেই বিভ্রান্তি দেখা দেয়। শুরুতে ভুক্তভোগী পুলিশকে জানান, রাস্তায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। কিন্তু তদন্তে সংগৃহীত সিসিটিভি ফুটেজে ভিন্ন চিত্র উঠে এসেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। গাজী মেডিকেল কলেজের পাশের আল আকসা মসজিদ রোড এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আশপাশের একটি ফার্মেসি থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনার আগের রাতে মোতালেব শিকদার আরও দুজন ব্যক্তির সঙ্গে গাড়িতে করে সেখানে আসেন এবং ভবনের ভেতরে প্রবেশ করেন।
সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে বোঝা যাচ্ছে, গুলির ঘটনা ঘরের ভেতরেই ঘটেছে। পরে দুজন ব্যক্তি তাকে ধরে হাসপাতালে নিয়ে যান। তবে ওই ব্যক্তিরা কারা এবং কেন এ ঘটনা ঘটেছে—তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর বক্তব্য ও প্রাপ্ত আলামতের মধ্যে মিল না থাকায় পুরো ঘটনাটি নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...