...
শিরোনাম
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামরুল হুদার, ধানের শীষে ভোট চাইলেন ভোটারদের ⁜ নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান ⁜ সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধুরী ⁜ ‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমীরের ⁜ কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্দর ⁜ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচারীদের ক্ষোভ চরমে ⁜ ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম ⁜ ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ, শুল্ক কমার ইঙ্গিত ⁜ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের রাজনীতিতে বড় মোড় ⁜ ‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পরিকল্পনার ঘোষণা মনিরুল হক চৌধুরীর ⁜ কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান ⁜ বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায় ⁜ নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার ⁜ ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যাশীদের জন্য স্বস্তি ⁜ বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত দাবি ⁜ ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছায়া ⁜ ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্তি, আদালত পাঠালো কারাগারে ⁜ বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী? ⁜ প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের অংশগ্রহণে প্রাণবন্ত কর্মশালা ⁜ কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়াশ চাষে ফিরছে কৃষকের আশা ⁜

প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 3 Feb 2026, 7:51 PM

‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমীরের News Image



আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ নির্বাচন কোনো সাধারণ ভোট নয়; এটি মা-বোনের নিরাপত্তা, শিশুদের স্বপ্ন আর পচা-ঘুণেধরা রাজনীতির অবসান ঘটানোর নির্বাচন।

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার সদরের বাহারছড়া মুক্তিযোদ্ধা চত্বর মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “এটি ২০১৪ বা ২০১৮ সালের নির্বাচন নয়। ১২ তারিখে দেশের মানুষ ফ্যাসিবাদকে লালকার্ড দেখাবে। কক্সবাজার থেকে শুরু করে পুরো বাংলাদেশে জনস্রোত তৈরি হয়েছে।”

তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের তরুণরাই ইতোমধ্যে জানিয়ে দিয়েছে—তারা ইনসাফের পক্ষে, পুরনো রাজনীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। যারা এই চেতনা ধারণ করে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “১৩ ফেব্রুয়ারি থেকে দেশ একটি নতুন বাংলাদেশ পাবে। আমাদের মায়েরা মাথা উঁচু করে চলবে, ঘর-বাহির ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হবে।” মায়েদের মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, যে জাতি মায়েদের সম্মান করে, আল্লাহ তায়ালা সেই জাতিকে সম্মানিত করেন।

তরুণদের দাবির প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, জুলাই যোদ্ধারা কখনো বেকার ভাতা চাননি, তারা কাজ চেয়েছেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সুযোগ পাওয়াই ছিল তাদের মূল দাবি। তিনি আশ্বাস দেন, “আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমান করবো না; বরং তাদের দক্ষ করে গড়ে তুলে কাজের সুযোগ দেব।”

বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, জনগণের মন জোর করে দখল করা যায় না। হুমকি, অপপ্রচার বা ভয় দেখিয়ে জনসমর্থন ঠেকানো সম্ভব নয়। “মানুষের শরীরে চাবুক মারা যায়, কিন্তু মনের ওপর নয়,”—উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান দুর্নীতি ও অর্থপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “দেশ থেকে পাচার হওয়া ২৮ লাখ কোটি টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। কোনো মামা-খালু বা ক্ষমতাবানের মুখ দেখা হবে না। ইনসাফের ভিত্তিতেই সবকিছু হবে।”

তিনি আরও বলেন, সরকারি অফিস কোনো দলের কার্যালয় হবে না; প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক হিসেবেই কাজ করবেন। দক্ষতা ও সততার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

শিক্ষা ও উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, কক্সবাজারের সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো হয়নি দুর্নীতির কারণে। এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, “আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই, যা মানুষ গড়বে, শুধু সনদ নয়।”

সভা শেষে তিনি ১১ দলীয় ঐক্যের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, “‘হ্যাঁ’ মানে আজাদি, ‘হ্যাঁ’ মানে ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ।”

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমেদ আনুয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাগপা, ছাত্রশিবির, এনসিপিসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।



ক্যাটেগরি: রাজনীতি ট্যাগ: রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামরুল হুদার, ধানের শীষে ভোট চাইলেন ভোটারদের
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...

নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...

সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধুরী
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...

কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...

কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্দর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...

কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচারীদের ক্ষোভ চরমে
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...

ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...

ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ, শুল্ক কমার ইঙ্গিত
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...

বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের রাজনীতিতে বড় মোড়
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...

কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...

‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পরিকল্পনার ঘোষণা মনিরুল হক চৌধুরীর
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...

কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...

কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...

বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...

নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামরুল হুদার, ধানের শীষে ভোট চাইলেন ভোটারদের
➤ নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
➤ সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধুরী
➤ ‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমীরের
➤ কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্দর
➤ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচারীদের ক্ষোভ চরমে
➤ ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
➤ ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ, শুল্ক কমার ইঙ্গিত
➤ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের রাজনীতিতে বড় মোড়
➤ ‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পরিকল্পনার ঘোষণা মনিরুল হক চৌধুরীর
➤ কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
➤ বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
➤ নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার
➤ ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যাশীদের জন্য স্বস্তি
➤ বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত দাবি
➤ ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছায়া
➤ ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্তি, আদালত পাঠালো কারাগারে
➤ বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী?
➤ প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের অংশগ্রহণে প্রাণবন্ত কর্মশালা
➤ কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়াশ চাষে ফিরছে কৃষকের আশা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir