প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Feb 2026, 7:53 PM
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প্রথম দাবি হবে—দেশের শিক্ষাব্যবস্থায় কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা। মঙ্গলবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন, আধুনিক শিক্ষার নামে আমরা ধীরে ধীরে নতুন প্রজন্মকে ইসলামী জ্ঞান থেকে দূরে সরিয়ে দিচ্ছি। এর ফলেই সমাজে নৈতিক অবক্ষয় ও পাপাচার বাড়ছে। তিনি বলেন, আজ অনেক প্রাপ্তবয়স্ক মানুষও ঠিকমতো কোরআন পড়তে কিংবা নামাজ আদায় করতে জানেন না। ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটাতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও জানান, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাবটি ইতোমধ্যে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে এবং তিনি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। পাশাপাশি মসজিদের খতিব ও মুয়াজ্জিনদের অবহেলার কথা তুলে ধরে মনিরুল হক বলেন, তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনো সরকারি বেতন কাঠামোর বাইরে রয়েছেন। তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমী মাদরাসার সভাপতি আল্লামা নুরুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি শামসুল ইসলাম জিলানী ও মুফতি ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মুনির হুসাইনসহ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া বিএনপি কুমিল্লা মহানগর ও সদর উপজেলার নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...