প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Dec 2025, 9:19 PM
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের প্রার্থীদের মনোনয়ন দৌড় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার(২৩ ডিসেম্বর) বিকেলে দুই দলের প্রার্থীর পক্ষে পৃথকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে দলটির শাপলা কলি প্রতীকের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা। বিকেল ৪টার দিকে দেবীদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহকালে এনসিপি, যুব শক্তি ও ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এনসিপি উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী শামিম কাউছার ও সাইফুল ইসলাম শামিম, সদস্য কাজী নাসির মিয়া, রাফসান সিদ্দিকী, হৃদয় ইসলাম, তুষার মোল্লা। এছাড়া শহীদ তন্ময়ের বাবা শফিকুল ইসলাম ও শহীদ ছাব্বিরের মা রীনা আক্তারও উপস্থিত ছিলেন।
অন্যদিকে একই দিনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এবং কুমিল্লা জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. জসীম উদ্দিনও তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন যুব অধিকার পরিষদের কুমিল্লা (উত্তর) জেলা সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল বেগ, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. নজরুল ইসলাম এবং যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি মো. মোস্তফা কামালসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে দেবীদ্বার আসনে নির্বাচনী মাঠে বিভিন্ন দলের প্রস্তুতি আরও দৃশ্যমান হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে...
নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরে অবস্থিত শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্...
নিখোঁজ ভালোলাগা ইসরাত মুনতাহা
ব্যস্ততার এই শহরে, নীরবতার প্রতিটি প্রহরে, কিছু একটা খুঁজিতেছি আমি আহারে,কিন্তু পাচ্ছি না...
ভোটের আগে বড় অস্ত্রচালান ভেস্তে দিল যৌথবাহিনী
কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবা...
নির্বাচন ঘিরে দেবীদ্বারে সেনাবাহিনীর বাস্তবধর্মী মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে দেবীদ্ব...
কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ না...
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির...
কুমিল্লা তিন নদী পরিষদের ৪৩তম বর্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অ...
নিজস্ব প্রতিবেদক।।ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল ভাষাভাষি মানুষসহ বাংলা ভাষার মানুষের মাঝে এর ইতিহ...
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...