প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 8 Dec 2025, 11:52 AM
জনপ্রিয় নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। সাত বছরের পরিচয় ও সম্পর্ককে পরিণতি দিয়ে বিয়ে করেছেন তিনি। পাত্রীর নাম তানসিন তামান্না—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আরিয়ান পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং কুমিল্লার ছেলে। বয়স ৩৪ বছর (জন্ম ২৯ নভেম্বর ১৯৯১)।
সম্প্রতি কাজের ব্যস্ততা কিছুটা কমিয়ে অনেকটা আড়ালে ছিলেন এই নির্মাতা। ঠিক তখনই সোমবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি। যদিও বিয়ের সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করেননি।
ছবির ক্যাপশনে আরিয়ান লেখেন—
“যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।”
নতুন জীবনের জন্য সবার দোয়া চেয়েছেন তিনি। জানিয়েছেন, তামান্নার সঙ্গে তার পরিচয় দীর্ঘ সাত বছরের। আগামী ঈদুল ফিতরের পর ঘনিষ্ঠজনদের নিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করবেন।
‘বড় ছেলে’ খ্যাত এই নির্মাতা তার ক্যারিয়ারে উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় নাটক— তুমি আমারই, ব্যাচ ২৭, সংসার, ভালো থাকিস বাবা, প্রেম আমার, তাই তোমাকে, ঠিকানা, সেই ছেলেটা, সেই মেয়েটা, অপেক্ষার শেষ দিনে, প্রেম তুমি, কথোপকথন ও ফুল হাতা শার্ট—যেগুলো দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
নতুন জীবনে নির্মাতা আরিয়ানের জন্য শুভকামনা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...