প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jan 2026, 11:15 PM
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, ড. আখতার হামিদ খান এই অঞ্চলের জন্য ছিলেন এক অনন্য আশীর্বাদ। তাঁর হাত ধরেই কুমিল্লা আজ বিশ্বজুড়ে পরিচিত নাম। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রতিষ্ঠার মাধ্যমে তিনি কুমিল্লাকে আন্তর্জাতিক গবেষণা ও প্রশিক্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ফিরোজপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, ড. আখতার হামিদ খানের ‘কুমিল্লা মডেল’ আজও দেশ-বিদেশে সমাদৃত। বিশ্বের নানা প্রান্ত থেকে গবেষকরা বার্ডে এসে প্রশিক্ষণ ও গবেষণায় অংশ নিচ্ছেন। এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে কোটবাড়িকে কেন্দ্র করে তাঁর বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। জানান, এখানে ‘এএইচকে স্যাটেলাইট সিটি’ নামে একটি আধুনিক নগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যা কুমিল্লার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এসময় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী হিসেবে তিনি এ দেশের মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস ছিলেন। জুলুমের সঙ্গে কখনো আপোষ না করা তাঁর দৃঢ় নেতৃত্বই বিএনপির রাজনীতির প্রেরণা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রস্তুত বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদস্য হাজী সিদ্দিকুর রহমান, দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক হানিফ মিয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারসহ জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোটে ভরাডুবি প্রতিদ্বন্দ্বীর, দেবিদ্বারে বিপুল ব্যবধানে জয়ের...
কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনে একতরফা ফলাফলে বড় জয় তুলে নিয়েছেন শাপলা কলি প্রতীকের প্...
ভোটের ঝড়ে ক্ষমতায় বিএনপি জোট, তারেক রহমানের নেতৃত্বে সরকার গ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...
দুই আসনে চমক দেখাল খেলাফত মজলিস, শিবচর ও ফুলপুরে নিশ্চিত জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে বিজয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার রাতে দল...
চৌদ্দগ্রামে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার ঝড়, অধিকাংশ কেন্দ্র...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বেসরকারি ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের দা...
স্ত্রীর ভোটাধিকার প্রয়োগে ক্ষুব্ধ স্বামী, তালাকের অভিযোগে ফে...
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগকে কেন্দ্র করে এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগে এলা...
ঢাকা-৮ এ টানটান প্রতিদ্বন্দ্বিতা, ৩ কেন্দ্রের ফলেই অল্প ব্যব...
রাজধানীর আলোচিত আসন ঢাকা-৮ এ ভোটের আংশিক ফলাফলে দেখা দিয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রাপ্ত তিনটি কে...
ঢাকা–১৩ এ ভোটযুদ্ধের তীব্র উত্তাপ, অল্প ব্যবধানে এগিয়ে ববি হ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা–১৩ আসনে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। বিএনপি...
রংপুরে ভোটগণনায় উত্তাপ, ৬ আসনের মধ্যে ৫টিতে এগিয়ে ১১ দলীয় জো...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রংপুরে গণনার কাজ জোরেশোরে চলছে। প্রাথমিক বেসরকারি ফলাফলে...
পটুয়াখালী-৩: ট্রাক প্রতীকে নুরুল হক নূরের ভোটবিজয়, বড় ব্যবধা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বেসরকারিভাবে বিজয়ী...
কুমিল্লা-৫ আসনে ৫৮ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ দাবি, দখল–নাশকতার আশ...
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের অন্তত ৫৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিকল্পি...
ফেনীতে যুবদল নেতার খামারে সেনাবাহিনীর অভিযান বিদেশি পিস্তল ও...
ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস...
কুমিল্লা রাজনীতিতে আলোচিত নাম হাজী আমিন উর রশীদ ইয়াছিন দলীয়...
কুমিল্লার বিএনপি রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত ও প্রভাবশালী নেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন আবারও আলোচ...