প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 17 Jan 2026, 8:58 PM
রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যেন কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল সময়। কান্না, হাহাকার আর না বলা দীর্ঘশ্বাসে ভরে ওঠে মিলনায়তন। বিগত সরকারের সময়ে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় একের পর এক উঠে আসে বাবাহীন জীবনের বেদনা, অপূর্ণতার গল্প।
“এটা তো অঙ্ক না যে, আমরা ধরে নেব আমাদের বাবারা মৃত”—কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলেন আওয়ামী সরকারের আমলে গুম হওয়া এক বাবার কিশোরী কন্যা। আবেগে গলা ধরে আসে তার, ভেঙে পড়ে কণ্ঠ। দীর্ঘদিনের চাপা কষ্ট আর অপেক্ষার যন্ত্রণা আর ধরে রাখতে পারেনি সে।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে গুমের শিকারদের সন্তান ও স্বজনরা তুলে ধরেন নিজেদের না বলা গল্প। পোডিয়ামে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে তারা বলেন, কীভাবে বাবাকে হারিয়ে থমকে গেছে জীবন, কীভাবে বছরের পর বছর শুধু একটি মুখের অপেক্ষায় দিন গুনছেন তারা। সন্তানহারা মায়েরা জানান, কত বছর ধরে তারা জানেন না—তাদের সন্তান বেঁচে আছে, না কোথাও অজানায় হারিয়ে গেছে।
২০১৩ সালের ২ ডিসেম্বর গুম হওয়া সোহেল হোসেনের মেয়ে শাফা হোসেন বলেন,
“আমার বয়স তখন মাত্র দুই মাস। আজ আমি ১৩ বছরে পা দিয়েছি। এক যুগের বেশি সময় ধরে বাবার অপেক্ষায় আছি, কিন্তু আজও বাবার মুখ দেখিনি। বাবার কোনো স্মৃতি নেই আমার। বাবার ছবিটা হাতে নিয়ে কত জায়গায় গেছি, কিন্তু বাবার কোনো খোঁজ পাইনি। বাবাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয়। আমরা আমাদের বাবাকে ফেরত চাই।”
একই বছরের ৪ ডিসেম্বর গুম হওয়া কায়সার হোসেনের কন্যা লামিয়া আক্তার মিমের কণ্ঠেও ছিল অসীম শূন্যতা। তিনি বলেন,
“আমার বয়স তখন তিন বছর। আজ ১৩ বছর হয়ে গেছে, আমি জানি না ‘বাবা’ জিনিসটা আসলে কী। যদি জানতাম বাবাকে আর কোনোদিন দেখতে পাবো না, তাহলে সেদিন শক্ত করে বাবাকে জড়িয়ে ধরতাম। বাবার ছবিটা বুকে নিয়ে মায়ের হাত ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু বাবাকে কোথাও পাইনি। আমি শুধু একবার বাবার হাতটা ধরতে চাই।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর সবার জন্য দেশ স্বাধীন হলেও আমার জন্য হয়নি। যতদিন গুমের শিকার আমার বাবা ও অন্যদের খুঁজে না পাওয়া যাবে, ততদিন আমাদের জন্য দেশ স্বাধীন হবে না। বাবা ছাড়া আমাদের হাজারো কথা, হাজারো ইচ্ছে মাটিচাপা পড়ে গেছে।”
স্বজনদের এই হৃদয়বিদারক আর্তনাদ ছুঁয়ে যায় তারেক রহমানকেও। মঞ্চে বসেই তাকে চোখের পানি মুছতে দেখা যায়। মিলনায়তনের নীরবতা তখন শুধু একটি প্রশ্নই ছুড়ে দিচ্ছিল—কবে ফিরবে তারা, যাদের অপেক্ষায় আজও থেমে আছে অসংখ্য জীবন?
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোটে ভরাডুবি প্রতিদ্বন্দ্বীর, দেবিদ্বারে বিপুল ব্যবধানে জয়ের...
কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনে একতরফা ফলাফলে বড় জয় তুলে নিয়েছেন শাপলা কলি প্রতীকের প্...
ভোটের ঝড়ে ক্ষমতায় বিএনপি জোট, তারেক রহমানের নেতৃত্বে সরকার গ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...
দুই আসনে চমক দেখাল খেলাফত মজলিস, শিবচর ও ফুলপুরে নিশ্চিত জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে বিজয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার রাতে দল...
চৌদ্দগ্রামে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার ঝড়, অধিকাংশ কেন্দ্র...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বেসরকারি ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের দা...
স্ত্রীর ভোটাধিকার প্রয়োগে ক্ষুব্ধ স্বামী, তালাকের অভিযোগে ফে...
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগকে কেন্দ্র করে এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগে এলা...
ঢাকা-৮ এ টানটান প্রতিদ্বন্দ্বিতা, ৩ কেন্দ্রের ফলেই অল্প ব্যব...
রাজধানীর আলোচিত আসন ঢাকা-৮ এ ভোটের আংশিক ফলাফলে দেখা দিয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রাপ্ত তিনটি কে...
ঢাকা–১৩ এ ভোটযুদ্ধের তীব্র উত্তাপ, অল্প ব্যবধানে এগিয়ে ববি হ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা–১৩ আসনে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। বিএনপি...
রংপুরে ভোটগণনায় উত্তাপ, ৬ আসনের মধ্যে ৫টিতে এগিয়ে ১১ দলীয় জো...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রংপুরে গণনার কাজ জোরেশোরে চলছে। প্রাথমিক বেসরকারি ফলাফলে...
পটুয়াখালী-৩: ট্রাক প্রতীকে নুরুল হক নূরের ভোটবিজয়, বড় ব্যবধা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বেসরকারিভাবে বিজয়ী...
কুমিল্লা-৫ আসনে ৫৮ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ দাবি, দখল–নাশকতার আশ...
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের অন্তত ৫৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিকল্পি...
ফেনীতে যুবদল নেতার খামারে সেনাবাহিনীর অভিযান বিদেশি পিস্তল ও...
ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস...
কুমিল্লা রাজনীতিতে আলোচিত নাম হাজী আমিন উর রশীদ ইয়াছিন দলীয়...
কুমিল্লার বিএনপি রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত ও প্রভাবশালী নেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন আবারও আলোচ...